Asia Cup: জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের দলে শুভমন, ব্রাত্যই থাকলেন শ্রেয়স-যশস্বী
হার্নিয়া অপারেশনের পর এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেয়ে প্রত্যাশামত এশিয়া কাপে দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব।
Truth of Bengal: না, আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করতে আর দেরি করলেন না করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। কথামত মঙ্গলবারই এশিয়া কাপের দল ঘোষণা করার কথা ছিল। কিন্তু মুম্বইয়ে প্রচণ্ড বর্ষার কারণে তা বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এই দিনই কথামত দল ঘোষণা করে দিলেন বোর্ড কর্তারা (Asia Cup)।
আরও পড়ুনঃ Coupon Controversy: বেশি দামে ভোগের কুপন বিক্রি, নালিশ পূর্ব বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে
হার্নিয়া অপারেশনের পর এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেয়ে প্রত্যাশামত এশিয়া কাপে দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। কিন্তু যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল এবারের কাপে তাঁকে আদৌ দলে রাখা হবে কি না সেই শুভমনের প্রতিও আস্থা রাখলেন নির্বাচকরা। শুধুই আস্থাই নয়, পঞ্জাব কা পত্তুর নির্বাচিত হলেন দলের সহ-অধিনায়ক হিসেবে। তবে শুভমনকে দলে স্থান দিলেও দলে ঠাঁই হল না চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে থাকা ব্যাটার শ্রেয়স আইয়ারের। তাঁর পাশাপাশি দলে জায়গা পাননি আর এক ব্যাটার যশস্বী জয়সওয়াল। তবে এবার এশিয়া কাপে খেলার আগ্রহ নিজে থেকেই নির্বাচকদের জানিয়েছিলেন পেসার যশপ্রীত বুমরা। সেই কারণে তাঁর কথায় মান্যতা দিয়ে তাঁকেও দলে রেখে দেওয়া হয়েছে (Asia Cup)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং রিঙ্কু সিং (Asia Cup)।






