Shubhajit Bagti: ঝালদায় মনসা পূজো বাড়ি গিয়ে নিখোঁজ, তিনদিন পর উদ্ধার যুবকের দেহ
Shubhajit Bagti, 18, went missing after attending Mansa Puja in Purulia. His body was found in a pond in Benabadh, Jhalda.
Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: মনসা পূজো বাড়ি গিয়ে নিখোঁজ হয়ে পড়েছিলেন এক তরুণ(Shubhajit Bagti)। তিনদিন পর মঙ্গলবার সকালে ঝালদার ১১ নম্বর ওয়ার্ডের বেনাবাঁধ এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হলো তার দেহ। মৃতের নাম শুভজিৎ বাগতি ১৮।
[আরও পড়ুনঃ Madhyamgram Blast: মধ্যমগ্রামে আইইডি বিস্ফোরণ, প্রেমিকার স্বামীকে হত্যা করতে গিয়ে মৃত্যু যুবকের]
স্থানীয়রা সকালে পুকুরে ভাসমান দেহটি দেখতে পেয়ে ঝালদা থানায় খবর দেন(Shubhajit Bagti)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
FB POST:https://www.facebook.com/truthofbengal
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট থেকে শুভজিৎ নিখোঁজ ছিল(Shubhajit Bagti)। ঝালদায় মনসা পূজো বাড়ি গিয়ে নিখোঁজ, তিনদিন পর উদ্ধার যুবকের দেহ তুলতে গিয়েই শেষবার তাকে দেখা গিয়েছিল। পরিবারের দাবি, শুভজিৎ ছিল তাদের একমাত্র ছেলে। মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। তাই ক্ষতিপূরণের সাথে সাথে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তারা।






