Neymar Santos: ব্রাজিলীয় লিগে হাফডজন গোলে হারের মুখ দেখল নেইমারের স্যান্টোস
ম্যাচের ১৮ মিনিটে নিজেদের প্রথম গোলটি পেয়ে যায় ভাস্কো। লুকাস পিতন গোল করে এগিয়ে দেন ভাস্কোকে।
Truth of Bengal: রবিবার ব্রাজিলীয় লিগের ম্যাচে মাঠে নেমেছিল স্যান্টোস। সেই ম্যাচে নেইমারদের প্রতিপক্ষ ছিল ভাস্কো দা গামা। ম্যাচে স্যান্টোসকে লজ্জাজনক হার নিয়েই মাঠ ছাড়তে হল। খেলার ফল ৬-০। ভাস্কোর হয়ে জোড়া গোল করলেন ফিলিপে কুতিনহো (Neymar Santos)।
আরও পড়ুনঃ Flood Alert: উত্তর ভারতজুড়ে হরপা বানের তাণ্ডব! বানভাসি হতে পারে দিল্লি, জারি সতর্কতা
ম্যাচের ১৮ মিনিটে নিজেদের প্রথম গোলটি পেয়ে যায় ভাস্কো। লুকাস পিতন গোল করে এগিয়ে দেন ভাস্কোকে। এরপর অবশ্য প্রথমার্ধে আর কোনও গোল করতে পারেনি কোনও পক্ষই। দ্বিতীয়ার্ধের খেলার শুরুর পর ভাস্কোর হয়ে দ্বিতীয় গোল করেন ডেভিড কোরেকা। এই গোলের মিনিট দুয়েক পরই ভাস্কোর হয়ে তৃতীয় ও নিজের প্রথম গোলটি করেন কুতিনহো। এরপর ৬২ মিনিটে আবার গোল তাঁর। এই গোলের পরও ক্ষান্ত থাকেনি ভাস্কো দা গামা। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে তাদের হয়ে ব্যবধান বাড়ান রায়ান। ৬৮ মিনিটে স্যান্টোসের জাল কাঁপিয়ে ফের ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন দানিলো নিভেস (Neymar Santos)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ভাস্কোর কাছে এইভাবে ম্যাচ হারতে হবে তা হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেননি স্যান্টোসের ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কেননা দ্বিতীয়বার স্যান্টোসে ফিরে আসার পর এটিই ছিল তাঁর ক্লাব ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। এর আগে ব্রাজিলিয়ান তারকার জীবনে সবচেয়ে বড় ব্যবধানে হার হিসেবে ছিল ২০১১ সালে বার্সার কাছে (ক্লাব বিশ্বকাপের ম্যাচে) এবং ২০১৭ সালে বার্সার হয়ে (চ্যাম্পিয়ন্স লিগ) পিএসজি-র বিপক্ষে। সেই দুই ম্যাচে ব্যবধান ছিল ৪-০।ম্যাচ শেষে নেইমার বলেন, ‘এইরকমভাবে হারতে হবে ভাবিনি। ফুটবলার হিসেবে এত বড় ব্যবধানে আর এই প্রথম হারের মুখ দেখলাম। এখন কিছু করার নেই। হার থেকেই শিক্ষা নিতে চাই (Neymar Santos)।’






