Electric Scooter: সস্তার বৈদ্যুতিক স্কুটার আসল ভারতের বাজারে
এটিই এখনো পর্যন্ত দেশের মধ্যে সবথেকে সস্তার স্মার্ট বৈদ্যুতিক স্কুটার বলে দাবি করছে সংস্থা।
Truth of Bengal: ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে এবার চমক দিল দেশীয় স্টার্টআপ সংস্থা Zelo Electric। তারা এবার ভারতের বাজারে আনল নাইট প্লাস ই-স্কুটার। এটিই এখনো পর্যন্ত দেশের মধ্যে সবথেকে সস্তার স্মার্ট বৈদ্যুতিক স্কুটার বলে দাবি করছে সংস্থা। নাইট প্লাস স্কুটারের দাম রাখা হয়েছে ৫৯৯৯০ টাকা। এতে মিলবে হিল হোল্ড কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ফলো-মি-হোম হেডল্যাম্প এবং ইউএসবি চার্জিং পোর্টের মতো সব উন্নতমানের ফিচার (Electric Scooter)।
আরও পড়ুনঃ Neymar Santos: ব্রাজিলীয় লিগে হাফডজন গোলে হারের মুখ দেখল নেইমারের স্যান্টোস
বাজারে এই স্কুটার পাওয়া যাবে গ্লসি হোয়াইট গ্লসি হোয়াইট, গ্লসি ব্ল্যাক এবং ডুয়াল-টোন রঙে। নাইট প্লাস স্কুটারে রয়েছে 1.8 কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন একটি পোর্টেবল LFP ব্যাটারি। এই ব্যাটারি একবার পুরো চার্জ দিলেই ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এমনকি এই স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টাপিছু ৫৫ কিলোমিটার (Electric Scooter)।
Truth of bengal fb page: https://www.facebook.com/truthofbengal






