রাজ্যের খবর

Hospital Riot: সরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, হাসপাতাল ভাঙচুর করার অভিযোগ

At Shantipur State General Hospital in Nadia, a patient's death sparked a violent outburst—family members allegedly attacked hospital staff and damaged property.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: বৃহস্পতিবার মধ্যরাতে নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসা না পাওয়াতেই এই ঘটনা ঘটেছে(Hospital Riot)। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটায় মৃত্যু হয়। অভিযোগ এর পরেই রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে এসে চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, ভাঙচুর করে সরকারি হাসপাতালের মূল্যবান জিনিসপত্র।

[আরও পড়ুনঃ Surendranath Banerjee: রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়]

পরিস্থিতির সামলাতে হিমশিম খেতে হয় হাসপাতালের কর্মরতদের(Hospital Riot)। এই ঘটনায় শুক্রবার সকালে হাসপাতালে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে জানার চেষ্টা করে। সূত্রের খবর হাসপাতাল ভাঙচুর করার কারণে ব্যবস্থা নিতে চলেছে জেলা স্বাস্থ্য দপ্তর। যদিও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উৎছে প্রশ্ন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

দিনরাত এক করে চিকিৎসা পরিষেবা দিয়ে যায় চিকিৎসক এবং নার্সরা, কিন্তু চিকিৎসকদের উপর হামলা এবং হাসপাতাল ভাঙচুর নিয়ে এখন আতঙ্কে রয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্যান্য কর্মীরা।

Related Articles