খেলা

Mohammed Siraj: ওভালে ইতিহাস গড়েছেন সিরাজ, মুগ্ধ সুরেশ রায়না

Truth of Bengal: ওভাল টেস্টে যে কীর্তি করে দেখিয়েছে টিম ইন্ডিয়া, তা এখনো চোখে লেগে রয়েছে ক্রিকেটপ্রেমীদের। যেভাবে পরাজয়ের দোরগোড়া থেকে জয় পেয়েছে দল, তা আজও রয়ে গেছে এক আলোচনার বিষয়। অনেকে এমনটাও মনে করেন যে এই ম্যাচ চিরকাল মনে রাখবেন সকলে। তবে ম্যাচের অন্তিম দিনে টিম ইন্ডিয়াকে এই জয় পাইয়ে দিয়েছেন দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজ। যেভাবে তাসের ঘরের মতো তিনি গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে, তা দেখে মুগ্ধ হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। এক সাক্ষাৎকারে দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না দাবি করেন যে সিরাজকে সব ফরম্যাট খেলানো দরকার (Mohammed Siraj)।

আরও পড়ুনঃ Bankura Theft: ইন্দাসে রাতের অন্ধকারে পর পর তিনটি দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন 

সিরিজ ড্র করতে হলে ওভাল টেস্টে জয় অত্যন্ত প্রয়োজনীয় ছিল টিম ইন্ডিয়ার কাছে। দলের মধ্যে আত্মবিশ্বাস থাকলেও চিন্তা ছিল একটি বিষয় নিয়ে আর সেটা হল জাসপ্রিত বুমরাহের না থাকা। এমন পরিস্থিতিতে দলের বোলিং আক্রমণের সমস্ত দায়িত্ব পরে সিরাজের উপর এবং দল যা চেয়েছিলেন, তা তিনি করে দেখান। একেবারে ১০০তে ১০০। ম্যাচের অন্তিম দিনে ভারতকে জিততে হলে দরকার ছিল আরো চারটি উইকেট। অন্যদিকে, ইংল্যান্ডের প্রয়োজনীয় রানও ছিল কম। সেই জায়গা থেকে নিজের দাপুটে বোলিংয়ের মাধ্যমে ভারতকে ম্যাচ জেতান সিরাজ। ৬ রানে জয় পান শুভমান গিলরা (Mohammed Siraj)।

এরপরই সকলের নয়নের মনি হয়ে ওঠেন সিরাজ। ৮ থেকে ৮০ সকলেই দাবি করেছেন যে বুমরাহের অনুপস্থিতিতে তিনি নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, অনেকে আবার এটাও মনে করছেন যে বুমরাহ না থাকলেও সিরাজ একাই যথেষ্ট বিপক্ষ দলকে চাপে ফেলার জন্য। এক কথায় বলতে গেলে, এই মুহূর্তে তিনি সকলের নজরে হিরো (Mohammed Siraj)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

সিরাজকে নিয়ে এক সাক্ষাৎকারে নিজের মতামত জানান সুরেশ রায়না। তিনি বলেন, “সাদা বল হোক কি লাল বল, যেভাবে দুটোতে পারফর্ম করেছে সিরাজ, তাতে ওকে সমস্ত ফরম্যাটে খেলানো উচিত। ও সিরিজে ১৮৭ ওভার বল করেছে।” এবার দেখার বিষয় যে এই পারফরম্যান্স আগামী দিনে সিরাজকে সমস্ত ফরম্যাট খেলার সুযোগ করে দেয় কিনা। কি সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে, সেটাই এখন দেখার (Mohammed Siraj)।

Related Articles