দেশ

Himachal Accident: গভীর খাদে পিক-আপ ভ্যান পড়ে মৃত অন্তত ৪, আহত ২৫

মৃতদের মধ্যে একজন মহিলা ও দু’জন পুরুষ। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার।

Truth Of Bengal: হিমাচল প্রদেশের কাংরা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Himachal Accident)। চামুণ্ডা–ধর্মশালা সড়কের ইক্কু মোড়ের কাছে শুক্রবার সকালে একটি মহিন্দ্রা পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়, পরে আরও তিনজন প্রাণ হারান। তাদের মধ্যে একজন মহিলা ও দু’জন পুরুষ। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার।

[আরও পড়ুন: Mohammed Siraj: ওভালে ইতিহাস গড়েছেন সিরাজ, মুগ্ধ সুরেশ রায়না]

খাদে গাড়ি পড়েছে জেনে স্থানীয় বাসিন্দারা ও অন্য গাড়ি চালকরা উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের মোগা জেলার ভাগীকে গ্রাম থেকে আসা মোট ২৯ জন ভক্ত গাড়িটিতে ছিলেন। তাঁরা চামুণ্ডা দেবী মন্দিরে প্রণাম সেরে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। মৃতদের মধ্যে রয়েছেন জগসির সিং (৩৮), বরিয়াম সিংয়ের পুত্র; পরমজিৎ কৌর (৩৫), গুরমেল সিংয়ের স্ত্রী  কিরণ (৩৫), সুখজিন্দর সিংয়ের স্ত্রী; এবং সুখজিন্দর সিং (৩৫), প্রকাশ সিংয়ের পুত্র।

[আরও পড়ুন: Bankura Theft: ইন্দাসে রাতের অন্ধকারে পর পর তিনটি দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ]

আহত ২৫ জনকেই তাণ্ডা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে গাড়ির চালক নির্ভয় সিং (৩৪) এবং কন্ডাক্টর অঙ্গরেজ সিং (৩৮) রয়েছেন। দু’জনেই ভাগী কে গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার (Himachal Accident) খবর পেয়ে স্থানীয় থানার ওসি সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহতদের বয়ান রেকর্ড করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভক্তরা চামুণ্ডা দেবী মন্দিরে দর্শন সেরে মোগায় ফিরছিলেন, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। তবে কি করে এই দুর্ঘটনাটি ঘটল তা স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles