রাজ্যের খবর

Bankura Theft: ইন্দাসে রাতের অন্ধকারে পর পর তিনটি দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন 

In a series of nighttime thefts in Deogoria, Bankura, three shops—including two tea stalls and a salon—were targeted. The thieves made off with cash and goods.

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: আবারও রাতের অন্ধকারে পরপর তিনটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। রাতের অন্ধকারে এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে (Bankura Theft)। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডেওগড়িয়া এলাকায়।

[আরও পড়ুনঃ Civic Volunteer: প্রেম প্রত্যাখ্যান! রাগে তরুণীকে দা দিয়ে কোপালো সিভিক ভলেন্টিয়ার]

স্থানীয় সূত্রে জানতে পারা যায় , ডেওগড়িয়া বাজারের ব্যবসায়ীরা অন্যান্য দিনের মতোই দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরেন দোকানের মালিকরা। গভীর রাতে দুটি চায়ের দোকান ও একটি সেলুনে চুরির ঘটনা ঘটে(Bankura Theft)। দোকানের মালিকরা সকালে দোকান খুলতে এলে এই ঘটনা নজরে আসে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় । জানা যায় একটি চায়ের দোকানে থাকা প্রায় চোব্বিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল।

FB POST: https://www.facebook.com/truthofbengal

অপর একটি চায়ের দোকান থেকে একটি সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মাঝ রাস্তায় সেই সাইকেলটি ফেলে চলে যায় চোরেরা (Bankura Theft)। অন্যদিকে সেলুনের তালা ভেঙে ভেতরে ঢুকলেও কিছু না থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।