রাজ্যের খবর

Keshpur Road Protest: রাস্তা সারাইয়ের দাবিতে কেশপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিককে ঘেরাও গ্রামবাসীদের

Villagers of Sora in Keshpur, West Midnapore, gheraoed the Block Development Office demanding road repairs. Despite repeated requests, authorities failed to act, leading to the protest.

Truth Of Bengal: কেশপুর, পশ্চিম মেদিনীপুর: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা! যার জেরে গ্রামের মানুষদের বাজরে বেরোতে ও ছাত্র-ছাত্রীদের গঠন-পাঠন করতে যথেষ্টই সমস্যায় পড়তে হচ্ছে(Keshpur Road Protest)। পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিককে বারবার লিখিতভাবে জানিয়েও কোন সুরাহ না হওয়ায় অবশেষে ঘেরাওয়ের কর্মসূচি নেন তারা। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সমষ্টি উন্নয়নের আধিকারিকের কার্যালয় ঘেরাও করে কেশপুর ব্লকের সরই গ্রামবাসীরা।

[আরও পড়ুনঃ Janmashtami Holiday: জন্মাষ্টমীর ছুটি পিছিয়ে গেল! ১৫ আগস্টের বদলে ১৬ আগস্ট ছুটি ঘোষণা রাজ্যের]

তাদের বক্তব্য বারবার তারা লিখিতভাবে জানিয়েছি গ্রামের রাস্তাটি সারাই করে দেওয়ার জন্য, অথচ এখনো কোন কাজ হয়নি(Keshpur Road Protest)। যার ফলে আমাদের গ্রামের মানুষদের বাইরে বেরোতে যথেষ্ট সমস্যা হচ্ছে। তাই আমরা বিক্ষোভ দেখাতে কার্যত বাধ্য হয়েছি।

FB POST: https://www.facebook.com/truthofbengal

জেলা পরিষদের দলনেতা মোঃ রফিক জানান, বিষয়টি নিয়ে আমি জেলা পরিষদে কথা বলব। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সারাইয়ের ব্যবস্থা করা হবে।

Related Articles