কলকাতা

Kolkata Metro: ১০০ বছর আগেই কলকাতায় মেট্রোরেলের স্বপ্ন দেখেছিলেন এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার!

আজ থেকে ১০৪ বছর আগে। হারলে ডালরিম্পল হে নামে এক ব্রিটিশ সিভিল ইঞ্জিনিয়ার প্রথম কলকাতায় লন্ডনের টিউব রেলের অনুকরণে মাটির তলা দিয়ে চলা মেট্রোরেল প্রকল্প চালু করার পরিকল্পনা করেন।

Truth of Bengal: কল্লোলিনী তিলোত্তমা কলকাতা ছিল ব্রিটিশদের কাছে সেকেন্ড হোম বা বলা ভালো, ‘Home away home’। লন্ডনের মতোই কলকাতাকে সাজিয়ে তোলে ব্রিটিশরা। জানেন কি? ব্রিটিশ আমলে রাজধানী সেই কলকাতাতে মেট্রোরেল চালানোর পরিকল্পনা ব্রিটিশরা করেছিল সেই ১৯২১ সালে। ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর স্বাধীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতা মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্পের মতো রাজসূয় যজ্ঞের সলতে পাকানোর কাজটি হয়ে যায় ব্রিটিশ আমলেই। সালটা ছিল ১৯২১ (Kolkata Metro)।

আরও পড়ুন: Disaster Robbery: মালদায় সংঘবদ্ধ ডাকাতির ষড়যন্ত্র নস্যাৎ, সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় তিন দুষ্কৃতী গ্রেফতার

আজ থেকে ১০৪ বছর আগে। হারলে ডালরিম্পল হে নামে এক ব্রিটিশ সিভিল ইঞ্জিনিয়ার প্রথম কলকাতায় লন্ডনের টিউব রেলের অনুকরণে মাটির তলা দিয়ে চলা মেট্রোরেল প্রকল্প চালু করার পরিকল্পনা করেন। হারলে ডালরিম্পল হে নামে ওই ব্রিটিশ সিভিল ইঞ্জিনিয়ারের জন্ম কিন্তু বাংলায় রাঢ়বঙ্গের জেলা বীরভূমে। হুগলির সঙ্গে হাওড়াকে ভূগর্ভস্থ টিউবের মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা করেন হারলে ডালরিম্পল হে। তিনি লন্ডনের আইকনিক পিকাডেলি সার্কাস টিউব স্টেশনের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ১০৪ বছর আগেই হারলে ডালরিম্পল হে গঙ্গা নদীর তলা দিয়ে সুড়ঙ্গের মধ্যে দিয়ে ভূগর্ভস্থ মেট্রোরেল চালানোর পরিকল্পনা করেন। তিনি মাটি পরীক্ষা করে দেখেন। নদীর জলস্রোত, নাব্যতা, টিউবের আকার কেমন হবে তাও পরীক্ষা করে দেখা হয় (Kolkata Metro)।

মনে রাখা দরকার, সে সময় কলকাতার রাস্তায় পালকি, ঘোড়ায় টানা গাড়ি চলত। সে যুগে ভূগর্ভস্থ মেট্রোরেলের কথা শুনে সবাই চমকে ওঠে। ক্যালকাটা কমিউনিকেশন কমিটির বৈপ্লবিক সিদ্ধান্তকে মান্যতা দিয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান রেলওয়েজ। নির্মাণ কাজের বাজেট বরাদ্দ করা হয় সে আমলেই ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা। কলকাতা পুর নিগমের নথিপত্র ঘাঁটলে দেখা যায় ভারতের ব্রিটিশ সরকার হারলে ডালরিম্পল হে’র ইস্ট ওয়েস্ট টিউব রেলের প্রস্তাব গ্রহণ করে। কলকাতার বাগমারি থেকে হাওড়ার সালকিয়া পর্যন্ত হওয়ার কথা ছিল (Kolkata Metro)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

১৯১৯ সালে শিমলায় অনুষ্ঠিত ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ডব্লিউ ই ক্রামের নেতৃত্বে বিশেষ কমিটি কলকাতায় মেট্রোরেল চালু করার সুপারিশ করে। প্রকল্পের কাজের সময়সীমা ছিল ১৯২৫-২৬ সাল। টিকিটের দাম ধার্য করা হয় ৩ আনা। কিন্তু ১৯২৩ সালে অর্থের অভাবে প্রকল্পর কাজ আচমকা বন্ধ হয়ে যায়। ভারত স্বাধীন হওয়ার পর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার সময় ভূগর্ভস্থ মেট্রোরেল চালু করার বিষয় উদ্যোগ নেন। ফরাসি বিশেষজ্ঞরা সমীক্ষাও চালান। তবে কলকাতায় দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলের প্রকল্পের শিলান্যাস করেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সাতের দশকে নির্মাণ কাজ শুরু হয়। ভবানীপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোরেল চালু হয় ১৯৮৪ সালে (Kolkata Metro)।

Related Articles