রাজ্যের খবর

Cobra Rescue: পুজো দিতে গিয়ে চক্ষু চড়কগাছ! শান্তিপুরের মন্দিরে চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ঘটনার খবর পেয়ে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকের উদ্যোগে বনদপ্তরে যোগাযোগ করা হয়।

মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল প্রামাণিকের বাড়ির মনসা মন্দির থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক বিষধর চন্দ্রবোড়া সাপ। সকালে পুজো দিতে এসে উজ্জ্বলবাবুর মা দেখতে পান ঠাকুরের বেদির পাশে কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে সাপটি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে (Cobra Rescue)

আরও পড়ুন: Air India: ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া, মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের পর জরুরি অবতরণ

ঘটনার খবর পেয়ে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকের উদ্যোগে বনদপ্তরে যোগাযোগ করা হয়। অল্প সময়ের মধ্যেই বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। বনদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সাপটিকে শান্তিপুরের বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে ছেড়ে দেওয়া হবে (Cobra Rescue)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

উজ্জ্বল প্রামাণিক আমাদের ক্যামেরার সামনে আহ্বান জানান— “এই ধরনের বন্যপ্রাণী, বিলুপ্তপ্রায় প্রাণী অথবা যে কোনও সাপ দেখলেই তাদের ক্ষতি না করে বনদপ্তরে খবর দিন। তারা যেন নিরাপদ জায়গায় ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেটাই আমাদের দায়িত্ব। অন্যদিকে মনসা ঠাকুরের মন্দিরে বিষধর সাপের অবতার দেখে ভক্তি স্বরূপ আপনি তো হয়ে পড়ে এলাকার মানুষ (Cobra Rescue)।

Related Articles