দেশ

Air India: ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া, মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের পর জরুরি অবতরণ

বিমানটিতে কংগ্রেস নেতা ও সাংসদ কে সি বেণুগোপাল-সহ একাধিক সাংসদ এবং শতাধিক যাত্রী ছিলেন।

Truth of Bengal: ফের বিমানে বিভ্রাট। কেরলের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ২৪৫৫ ফ্লাইটে মাঝআকাশে চরম আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। বিমানটিতে কংগ্রেস নেতা ও সাংসদ কে সি বেণুগোপাল-সহ একাধিক সাংসদ এবং শতাধিক যাত্রী ছিলেন। টেক-অফের পর প্রবল টার্বুলেন্স ও সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটিকে জরুরি ভিত্তিতে চেন্নাইয়ে ঘুরিয়ে দেওয়া হয় (Air India)।

আরও পড়ুন: Road Collapse: এক বছরের মধ্যেই ভেঙে পড়ল পথশ্রী প্রকল্পের রাস্তা, দুর্ভোগে মানুষ

কে সি বেণুগোপাল এক্স-এ পোস্ট করে জানান, তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাওয়ার পথে তাঁরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন। তাঁর অভিযোগ, প্রথম অবতরণের সময় একই রানওয়েতে অন্য একটি বিমান থাকায় পাইলট তৎপরতার সঙ্গে বিমানটি উপরে তুলে নেন এবং দ্বিতীয় চেষ্টায় অবতরণ সফল হয়। তিনি আরও লিখেছেন, যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের উপর নির্ভর করা উচিত নয় এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন ডিজিসিএ ও বেসামরিক বিমান মন্ত্রকের কাছে।তবে এয়ার ইন্ডিয়া বেণুগোপালের দাবি আংশিকভাবে নস্যাৎ করে জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা ও খারাপ আবহাওয়ার কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চেন্নাইয়ে ডাইভার্ট করা হয়েছিল (Air India)।

প্রথম অবতরণের সময় চেন্নাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে ‘গো-অ্যারাউন্ড’ করা হয়, অন্য বিমানের কারণে নয়। সংস্থার দাবি, তাদের পাইলটরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়ম মেনেই পদক্ষেপ নিয়েছেন। বিমান ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার অনুসারে, বিমানটি রাত ৮টা ১৭ মিনিটে তিরুবনন্তপুরম থেকে উড়ে রাত ১০টা ৩৫ মিনিটে চেন্নাই পৌঁছয়। পরে রাত ১টা ৪০ মিনিটে আবার উড্ডয়ন করে ভোর ৩টা ৫৮ মিনিটে দিল্লি পৌঁছয় (Air India)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

উল্লেখ্য, সম্প্রতি আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকে একাধিক বিতর্কে জড়িয়েছে এয়ার ইন্ডিয়া। সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এক বিমানে ককপিটে তেলাপোকা দেখা যাওয়ার অভিযোগের পর সংস্থাটি ক্ষমা চাইলেও জানিয়েছিল, নিয়মিত জীবাণুনাশক প্রয়োগ সত্ত্বেও মাঝে মাঝে পোকামাকড় ঢুকে পড়তে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে একাধিক ফ্লাইট বাতিলও করতে হয়েছে  এয়ার ইন্ডিয়াকে। আর এবার ফের বিতর্কে জড়াল বিমান সংস্থা (Air India)।

Related Articles