দেশ

Nagpur Tragedy: হৃদয়বিদারক দৃশ্য! মৃত স্ত্রীকে বাইকে শুইয়ে নিয়ে গেলেন স্বামী, ভাইরাল ভিডিয়ো

Truth of Bengal: মহারাষ্ট্রের নাগপুর সাক্ষী থাকল এক হৃদয়বিদারক ঘটনার। সাহায্যের জন্য বারবার অনুরোধ করেও সহযোগিতা না পেয়ে, শেষ পর্যন্ত নিজের মৃত স্ত্রীকে বাইকের উপর শুইয়ে নিয়ে যেতে বাধ্য হলেন এক ব্যক্তি। সেই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে মানুষের মনে শোক ও ক্ষোভের সঞ্চার করেছে (Nagpur Tragedy)।

আরও পড়ুন: Air India: ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া, মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের পর জরুরি অবতরণ

ঘটনাটি ঘটেছে গত ৯ আগস্ট, রাখি বন্ধনের দিনে। জানা গেছে, নাগপুর থেকে মধ্যপ্রদেশের করণপুরের দিকে যাচ্ছিলেন দম্পতি। পথে হঠাৎ একটি ট্রাক তাদের ধাক্কা মারে। ধাক্কার ফলে স্ত্রী বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কিন্তু ফাঁকা রাস্তায় ট্রাকটি থামেনি, পালিয়ে যায়। দুর্ঘটনার পর স্বামী রাস্তার ধারে বহুবার সাহায্যের জন্য হাত বাড়ালেও কেউ এগিয়ে আসেনি। শেষমেশ অসহায় হয়ে তিনি মৃত স্ত্রীকে বাইকের উপর শুইয়ে নিজ গন্তব্য করণপুরের দিকে রওনা দেন (Nagpur Tragedy)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এই হৃদয়বিদারক মুহূর্তটি রাস্তায় টহলরত পুলিশের একটি দল গাড়ির ভিতর থেকে ভিডিও করে। পরে সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শোরগোল পড়ে যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন—মানুষ এতটা নির্দয় হয়ে গেল কীভাবে, যেখানে একজন শোকাহত স্বামী সাহায্যের জন্য হাত বাড়িয়েও ফাঁকা হাতে ফিরলেন (Nagpur Tragedy)?

Related Articles