রাজ্যের খবর

Road Collapse: এক বছরের মধ্যেই ভেঙে পড়ল পথশ্রী প্রকল্পের রাস্তা, দুর্ভোগে মানুষ

সূত্রে জানা গেছে, ২০২১ সালে তেতুলমুড়ি থেকে কানা নদীর পাড় বরাবর ধগড়িয়া, সাবানপুর ও শ্রীরামপুর কলোনি পর্যন্ত রাস্তা তৈরি হয়।

কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: রাজ্যের পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তা মাত্র এক বছরের মধ্যেই ভেঙে পড়ায় চরম সমস্যায় পড়েছেন ওন্দা ব্লকের নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের তেতুলমুড়ি-ধগড়িয়া-সাবানপুর-শ্রীরামপুর কলোনি এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে তেতুলমুড়ি থেকে কানা নদীর পাড় বরাবর ধগড়িয়া, সাবানপুর ও শ্রীরামপুর কলোনি পর্যন্ত রাস্তা তৈরি হয়। কিন্তু পরের বর্ষাতেই রাস্তার একাংশ ধসে যায়। ফলে গ্রামে প্রবেশ করতে যানবাহন অনীহা দেখাচ্ছে (Road Collapse)।

আরও পড়ুন: West Indies: জেডেন সিলসের বিধ্বংসী বোলিং ও চেজের ব্যাটে সিরিজে কামব্যাক ওয়েস্ট ইন্ডিজের

এতে কৃষকদের সমস্যা সবচেয়ে বেশি। রাস্তা না থাকায় তারা উৎপাদিত ফসল বাজারে পৌঁছে দিতে পারছেন না, ফলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। হঠাৎ কেউ অসুস্থ হলে হাসপাতাল পৌঁছানোও হয়ে পড়ছে কঠিন। প্রতিদিন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। বর্তমানে গ্রামবাসীরা ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে কষ্ট করে যাতায়াত করছেন (Road Collapse)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

স্থানীয়দের দাবি, কানা নদীর পাড়ে রাস্তা তৈরির সময় যদি পাড় বাঁধানো হত, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না। এখন দ্রুত মেরামতির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী (Road Collapse)।

Related Articles