দেশরাজ্যের খবর

Election Commission: রাজ্যের পাঠানো নামে আপত্তি! ফের নতুন তালিকা চাইল নির্বাচন কমিশন

এই পরিস্থিতিতে কমিশন ফের নতুন করে তালিকা পাঠাতে বলেছে রাজ্যকে।

Truth Of Bengal: জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) কড়া আপত্তি রাজ্য সরকারের প্রস্তাবিত নামের তালিকা ঘিরে। অ্যাডিশনাল সিইও, ডেপুটি সিইও এবং জয়েন্ট সিইও, এই তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য রাজ্যের কাছে তিনজন করে প্রার্থীর নাম চেয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো রাজ্য সরকার প্রস্তাব পাঠালেও, কমিশনের আপত্তি রয়েছে। নামগুলির মধ্যে কারও কাছেই নির্বাচন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা নেই। ফলে নামে আপত্তি রয়েছে নির্বাচন কমিশনের।

[আরও পড়ুন: Silent Killer: অলসতা হল নিঃশব্দ মাদক]

এই পরিস্থিতিতে কমিশন ফের নতুন করে তালিকা পাঠাতে বলেছে রাজ্যকে। চিঠি দিয়ে কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, যোগ্যতা ও অভিজ্ঞতার নিরিখে নতুন প্যানেল তৈরি করে দ্রুত পাঠাতে হবে সংশোধিত নামের তালিকা। আগামী বছরের বিধানসভা নির্বাচন রয়েছে। তাহলে কি এই তিনটি গুরুত্বপূর্ণ পদ পূরণ করতে হবে। সেই কারণেই নামের প্যানেল চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের দেওয়া নামের প্যানেলে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন।

FB POST: https://www.facebook.com/share/p/16jWuJf1NL/

Related Articles