কলকাতা

Weather Alert: উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, প্লাবনের আশঙ্কা একাধিক জেলায়

তবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

Truth Of Bengal:  হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা ও বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার জেরে রাজ্যজুড়ে বাড়ছে বৃষ্টির পরিমাণ।(Weather Alert)

আরও পড়ুন: Election Commission: রাজ্যের পাঠানো নামে আপত্তি! ফের নতুন তালিকা চাইল নির্বাচন কমিশন

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরো কয়েকদিন চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বইবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। বজ্রপাতের সতর্কতা ও জারি হয়েছে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। তবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।(Weather Alert)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহারা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। একটানা বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্থল বাড়বে। এর ফলে প্লাবিত হতে পারে নিচু এলাকা। পার্বত্য এলাকায় ধ্বসন আমার আশঙ্কা রয়েছে।(Weather Alert)

Related Articles