রাজ্যের খবর

Jewelry Recovery: কল্যাণীতে পুলিশের সাফল্য, উদ্ধার নগদ ও সোনার গয়না

Kalyani police swiftly recover gold jewelry and cash worth lakhs from a domestic worker, arrest one suspected accomplice in burglary case.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: আবারো গৃহস্থ বাড়িতে চুরির কুল কিনারা খুঁজে বের করল পুলিশ(Jewelry Recovery)। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে উদ্ধার করা হয় নগদ টাকা এবং কয়েক লক্ষ টাকার সোনার গহনা। পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত। নদীয়ার কল্যাণী থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃদ্ধ দম্পতি চিকিৎসার জন্য বাড়ির বাইরে ছিলেন, আর সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ওই দম্পতির বাড়িতে লুটপাট চালায় কল্যাণী থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ শুরু করে তদন্ত, এরপর হিমঙ্ক শেখরের বাড়িতে পরিচারিকার কাজ করে এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

[আরও পড়ুনঃ Farakka: ঝাড়খণ্ডের প্রবল জলের তোড়ে বিপর্যস্ত ফরাক্কা, নিরাপত্তা ঝুঁকিতে পরীক্ষা বাতিল]

পুলিশ জানতে পারে এই চুরির ঘটনার সাথে ওই মহিলার যোগাযোগ রয়েছে, ওই মহিলাকে জেরা করতেই পুলিশ একে একে উদ্ধার করে সোনার অলংকার, যার মধ্যে রয়েছে নগদ আট হাজার টাকা। এছাড়াও একটি সোনার চেইন, সোনার চুড়ি, সোনার আংটি, সোনার কানের দুল সহ অন্যান্য আসবাবপত্র(Jewelry Recovery)। মঙ্গলবার ধৃতকে কল্যাণী আদালতে তোলা হয়, এছাড়াও এই চুরির ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত ছিল তার তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত কল্যাণী থানা এলাকায় একাধিকবার ঘটেছে চুরির ঘটনা, দ্রুত পুলিশ তদন্ত নেমে সেই চুরির ঘটনার কূলকিনারা খুঁজে বের করতে সক্ষম হয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এবার ২৪ ঘন্টার মধ্যে আরও এক চুরির ঘটনার উদঘাটন করল পুলিশ(Jewelry RecoveryJewelry Recovery)। পুলিশের তরফে জানানো হয়েছে, চুরির ঘটনা রুখতে তৎপর হয়েছে পুলিশ। চলছে বিশেষ নজরদারি। আগামী দিনে এই ধরনের অপরাধমূলক ঘটনা আর যাতে না ঘটে সেই দিকে নজর থাকবে পুলিশের।