রাজ্যের খবর

Railgate Protest: ঝাড়গ্রামে কদমকানন রেলগেটে মৃত্যুর ঘটনার পর গড়ে উঠল গণস্বাক্ষর অভিযান

Railgate Protest escalates in Jhargram after a young woman died when her dialysis-bound car was stuck at the Kadamkannan rail gate—over 1,000 signatures collected to demand immediate construction of a flyover or underpass.

Truth Of Bengal: ঝাড়গ্রামে তরুণীর মৃত্যুর ঘটনায় উত্তাল কদমকানন, উড়ালপুলের দাবিতে গণস্বাক্ষর অভিযান(Railgate Protest)। কদমকানন রেলগেটে আটকে পড়ে এক তরুণীর মৃত্যুর ঘটনায় ফের উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম শহর। রেলগেট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রবিবার কদমকানন এলাকায় এক বিশাল গণস্বাক্ষর অভিযান চালাল স্থানীয় পূর্বাশা ক্লাব। উড়ালপুল নির্মাণের দাবিতে আয়োজিত এই অভিযানে অংশ নেন এলাকার বহু সাধারণ মানুষ। জানা গিয়েছে, এক হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে। পূর্বাশা ক্লাবের সম্পাদক শিবাশিস চট্টোপাধ্যায়ের কথায়, “দীর্ঘদিন ধরেই এই রেলগেট সমস্যায় আমরা ভুগছি। রেল কর্তৃপক্ষ বারবার সমীক্ষার কথা বললেও বাস্তবে কোনও পদক্ষেপ নিচ্ছে না। আমরা এবার গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র ঝাড়গ্রাম স্টেশন ম্যানেজার এবং দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের ডিআরএম-এর কাছে জমা দেব।

[আরও পড়ুনঃ Chhattisgarh: কুকুরে খাওয়া মিড-ডে মিল খেয়ে জলাতঙ্ক টিকা নিল ৭৮ পড়ুয়া]

এক মাসের মধ্যে কোনও পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।” সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর এই দাবিতে নতুন করে জোরদারতা এসেছে। জানা গিয়েছে, গত বুধবার গভীর রাতে অসুস্থ দোলন ঘোষ মণ্ডলকে ডায়ালিসিসের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে আনা হচ্ছিল(Railgate Protest)। কিন্তু কদমকানন রেলগেট দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রায় কুড়ি মিনিট আটকে থাকে তাদের গাড়ি। সেই সময় গাড়ির মধ্যেই মৃত্যু হয় ওই তরুণীর। পরিবারের অভিযোগ, গেট কিপারকে অনুরোধ করা হলেও গেট খোলা হয়নি। দোলনের বাড়ি বাঁকুড়া জেলার সারিগাড়িতে হলেও তিনি দীর্ঘদিন ধরেই বাবার বাড়ি ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকায় ছিলেন এবং নিয়মিত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ডায়ালিসিস করাতেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, খড়্গপুর-টাটা শাখার ব্যস্ত রেললাইনের উপর অবস্থিত এই রেলগেটটি। দিনে একাধিক দূরপাল্লার ট্রেন ও মালগাড়ি চলাচলের ফলে বহু সময় ধরে রেলগেট বন্ধ থাকে। এর ফলে বাঁধগোড়া, রাধানগর ও এক নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা প্রতিদিন নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন(Railgate Protest)। চিকিৎসা, পড়াশোনা, অফিসগামী মানুষেরা যেমন অসুবিধায় পড়ছেন, তেমনি পুলিশ প্রশাসনের গাড়িও প্রায়শই দীর্ঘক্ষণ আটকে থাকে এই রেলগেটে। রেল সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের প্রস্তাব থাকলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়নের কোনও কাজ শুরু হয়নি। ফলে মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে এই সমস্যা আরও ঘনীভূত হবে। শহরের মানুষ এবার স্থায়ী সমাধান চান—উড়ালপুল বা আন্ডারপাস হোক, কিন্তু আর কোনও প্রাণ যেন রেলগেটের জটে না আটকে পড়ে হারিয়ে না যায়। #RailgateProtest

Related Articles