কলকাতাদেশরাজ্যের খবর

“ষড়যন্ত্র করা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে”, তেজস্বীর পাশে তৃণমূল

ঘাসফুল শিবিরের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই ইস্যুতে নিজের মতামত জানান।

Truth Of Bengal: এই মুহূর্তে গোটা বিহারে হইচই পড়ে গিয়েছে। সংশোধিত ভোটার তালিকার খসড়ায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদব পুত্র, তেজস্বী যাদবের নাম না থাকায় (Tejashwi Controversy)। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্র বা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে বিধানসভা নির্বাচনের আগে এক বড় ষড়যন্ত্র করা হচ্ছে আরজেডির বিরুদ্ধে।

এই পরিস্থিতিতে এবার তেজস্বী যাদবের পাশে দাঁড়ালো বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (Tejashwi Controversy)। ঘাসফুল শিবিরের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই ইস্যুতে নিজের মতামত জানান। তাঁর বক্তব্য, বিরোধীরা যাতে ভোটে না লড়তে পারে, তার জন্য চক্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, “বিজেপির হয়ে কমিশন চক্রান্ত করছে। একটা ছক কষা হচ্ছে যাতে বিরোধীরা ভোটে না লড়তে পারে। তেজস্বী যাদবের নাম যদি ভোটার তালিকাতেই না থাকে, তাহলে তো উনি লড়তেই পারবেন না।”

[আরও পড়ুন: Durga Revival: শারদীয়া উৎসবের আগেই দশভূজার আরাধনা নদীয়ার কৃষ্ণনগরে]

প্রসঙ্গত, এই ঘটনা ঘটার পরেরদিনই সাংবাদিক সম্মেলন করেন তেজস্বী যাদব এবং নিজের অবস্থান জানান। প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমার নাম যদি না থাকে তালিকায় তাহলে আমি ভোটে লড়বো কি করে? আমাদের রাজ্যের মোট ভোটারের প্রায় ৯ শতাংশ ব্যক্তির নাম তালিকা থেকে বাদ পড়েছে। না আছে ভোটারের ঠিকানা, না আছে এপিক নম্বর, না আছে বুথ নম্বর। বোঝাই যাচ্ছে না কাদের নাম বাদ পড়েছে।”

Related Articles