রাজ্যের খবর

Lakshmir Bhandar: “লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দিন রাস্তা করে দেব”, রাজগঞ্জ বিডিও-র মন্তব্যে সোরগোল

Truth Of Bengal: বাংলার মেয়েদের উন্নতির জন্য এক অভিনব পদক্ষেপ ‘লক্ষ্মীর ভান্ডার’। কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের দিকে নজর বিডিও অফিসারের? ভাইরাল ভিডিয়োয় শুরু হয়েছে তীব্র সোরগোল। একটানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, যার জেরে শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসী বেলাকোবা-গেট বাজার রাস্তায় দেবী চৌধুরানীর মন্দিরের মোড়ে পথ অবরোধ করেন। সেখানেই বিডিও-র বেঁফাস মন্তব্য ঘিরে শুরু হয়েছে নিন্দা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম এলাকায়। পথ অবরোধ তুলতে গিয়ে মহিলাদের ধমক দেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তাঁর কথায়, “লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিন রাস্তা করে দেব (Lakshmir Bhandar)।”

তিনি বলেন, “রাস্তা অবরোধ করলে কথা শুনবো না। আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিন রাস্তা করে দেব। ১০০ জন লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিলে রাস্তা হয়ে যাবে। রাস্তা অবরোধ কেন? ধৈর্য ধরতে হবে তো।” প্রশান্ত বর্মন আরও বলেন, “আপনারা ছেলেমেয়ের মা হয়েছেন এত চিল্লাচ্ছেন কেন? ব্যথা আমাদেরও আছে। আমি বিডিও আছি। টাকা যতটা আসে দিচ্ছি তো কাজ করে। আপনারা যদি আইন হাতে নিয়ে নেন তাহলে বিডিওকে দরকার আছে (Lakshmir Bhandar) ?”

উল্লেখ্য, একটানা বৃষ্টিতে রাজগঞ্জ-এর নর্থ বেঙ্গল ফার্ম এলাকার একটি কাঁচা রাস্তার বেহাল দশা হয়েছে। স্থানীয়দের কথায় চলাচলের অযোগ্যও বলা যায়। সেই রাস্তা সারাইয়ের দাবিতে শুক্রবার পথ অবরোধ করেন। সেখানেই এই রূপ অপ্রীতিকর ঝামেলা ঘটে। যদিও পরে ওই বিডিও সহ অন্য আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ বন্ধ হয় (Lakshmir Bhandar)।

Related Articles