রাজ্যের খবর
Election Commission: বঙ্গের এসআইআর দেখতে আরো পাঁচ অফিসার নিয়োগ
ইলেক্টোরাল রোল অবজারভার হিসাবে তারা কাজ করবেন। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে আলাদা করে পাখির চোখ করেছেন নির্বাচন কমিশন।
জয় চক্রবর্তী: নতুন করে দিল্লি থেকে আরও পাঁচজন উচ্চপদস্থ আধিকারিক কে পশ্চিমবঙ্গে আসার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইলেক্টোরাল রোল অবজারভার হিসাবে তারা কাজ করবেন। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে আলাদা করে পাখির চোখ করেছেন নির্বাচন কমিশন। এর আগে স্পেশাল রোল অবজারভার হিসাবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে।
তার নেতৃত্ব রয়েছে ভালো জন অফিসার। এবার পশ্চিমবঙ্গের এসআইআর তদারকিতে নতুন করে পাঁচ উচ্চ পদস্থ আধিকারিক নিয়োগ করলো নির্বাচন কমিশন। এই পাঁচ আধিকারিক জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের। রাজ্যতে থেকেই তারা কাজ করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আগামী ১৬ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগেই অতিরিক্ত ভাবে পাঁচজন উচ্চ পর্যায়ের আধিকারিক কে নিয়োগ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।






