Krishnanagar Artist: বাংলাদেশে পৌঁছচ্ছে কৃষ্ণনগরের রানার হাতের তৈরি বঙ্গবন্ধুর মূর্তি
কিন্তু মাটির তৈরির সামগ্রীর কদর কমলেও কৃষ্ণনগরের তৈরি মৃৎশিল্পের হাতের কাজ এখনও জগৎ বিখ্যাত।
Truth of Bengal: কৃষ্ণনগরে তৈরি মূর্তি জগৎ বিখ্যাত।সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচির বদল ঘটায় মাটির তৈরি সামগ্রীর কদর কমেছে। কিন্তু মাটির তৈরির সামগ্রীর কদর কমলেও কৃষ্ণনগরের তৈরি মৃৎশিল্পের হাতের কাজ এখনও জগৎ বিখ্যাত। দেশে–বিদেশে কৃষ্ণনগরের তৈরি মৃৎশিল্প ছড়িয়ে রয়েছে। এবার সেই কৃষ্ণনগরের তৈরি মূর্তি পাড়ি দেবে বাংলাদেশে।প্রায় গত এক বছর আগে বঙ্গবন্ধু মুজিবর রহমানের প্রতিকৃতি ভেঙে গুড়িয়ে দেয় বাংলাদেশের জিহাদীরা (Krishnanagar Artist)।
আরও পড়ুন: Doctor Transfer: অনিকেতদের বদলি মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিল আদালত
বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বজুড়ে। এখনও বাংলাদেশে চলছে হত্যা লীলা। বাংলাদেশের আনাচে-কানাচে যেখানে যেখানে মজিবুর রহমানের প্রতিকৃতি অবস্থিত ছিল সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই অতীত সময়কে এখনো ভুলতে পারিনি গোটা বিশ্ব। এক অন্য চিত্র দেখা গেল নদিয়ার কৃষ্ণনগর-এর ঘূর্ণির মৃৎশিল্পী রানা মল্লিকের কাছে। তার হাতে তিলে তিলে গড়ে উঠতে চলেছে মজিবুর রহমানের মূর্তি (Krishnanagar Artist)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
১৫ই আগস্ট এর আগেই এই মূর্তি পৌঁছে যাবে বাংলাদেশে, এমনটাই দাবী করছেন এই মৃতশিল্পী। শিল্পী আরো জানান, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই মূর্তি দেখেছেন এবং তার ভালো লাগে । বাংলাদেশে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে বিদ্বেষ তৈরি হয়েছিল সেই মজিবুর রহমানের প্রতিকৃতি তৈরি করে নদীয়ার কৃষ্ণনগর ঘূর্নির মৃৎশিল্পী কার্যতঃ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের সেতুবন্ধন করতে পারে বলে মনে করছেন অনেকে (Krishnanagar Artist)।






