Doctor Transfer: অনিকেতদের বদলি মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিল আদালত
উচ্চ আদালতে রাজ্যের তরফে আবেদনে বলা হয়, অনিকেত-দেবাশিস-আসফাকুল্লারা রাজ্য সরকারের কর্মী।
Truth Of Bengal: চিকিৎসকদের বদলি সংক্রান্ত মামলার শুনানি করতে হবে হাই কোর্টেই। তিন চিকিৎসক – আসফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাত এবং দেবাশিস হালদারের বদলি মামলার (Doctor Transfer) শুনানি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে করানোর আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট।
[আরও পড়ুন: Teacher Scandal: অর্ধনগ্ন হয়ে একাধিকবার নাবালক ছাত্রকে ভিডিয়ো কল! গ্রেফতার শিক্ষিকা]
উচ্চ আদালতে রাজ্যের তরফে আবেদনে বলা হয়, অনিকেত-দেবাশিস-আসফাকুল্লারা রাজ্য সরকারের কর্মী। রাজ্য সরকার তাঁদের বেতন দেয়। তাই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটেই এই মামলা হওয়া উচিত। কিন্তু রাজ্যের বক্তব্য খারিজ করে বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়ে দেন, কলকাতা হাই কোর্টেই এই মামলার (Doctor Transfer) শুনানি হবে।
[আরও পড়ুন: Puja Grant: পুজো প্রস্তুতির শীর্ষ বৈঠকে মুখ্যমন্ত্রী, এক লাখ টাকা অনুদানের ঘোষণার প্রত্যাশায় উদ্যোক্তারা]
উল্লেখ্য, আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত তিন চিকিৎসকের প্রথম পোস্টিংয়ের জায়গা বদল নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। কাউন্সেলিংয়ে দেবাশিস হালদারকে মালদার গাজোল স্টেট জেনারেল হাসপাতালে, আরজি কর থেকে অনিকেত মাহাতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আসফাকুল্লা নাইয়াকে পুরুলিয়ায় পাঠানো হয় (Doctor Transfer)। দেবাশিস ও আসফাকুল্লা নতুন পোস্টিংয়ের জায়গায় কাজে যোগও দেন। তবে অনিকেত যাননি। এরই মধ্যে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত-আসফাকুল্লা-দেবাশিসরা।সেই মামলা আদৌ কলকাতা হাইকোর্ট শুনবে কিনা, সে প্রশ্নের নিষ্পত্তি হল এদিন। এরপর শুরু হবে মূল মামলার শুনানি।






