Teacher Scandal: অর্ধনগ্ন হয়ে একাধিকবার নাবালক ছাত্রকে ভিডিয়ো কল! গ্রেফতার শিক্ষিকা
জানা যায়, অভিযুক্ত বছর পঁয়ত্রিশের শিক্ষিকার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
Truth Of Bengal: প্রথমে সোশ্যাল মিডিয়াতে একাধিক অশ্লীল ছবি পাঠাতেন শিক্ষিকা (Teacher Scandal)! তার পর শুরু হয় ফোনালাপ। অর্ধনগ্ন হয়ে নাবালক ছাত্রকে তিনি ভিডিয়ো কলও করতেন বলে জানা যায়। দিনের পর দিন ধরে এই ঘটনা ঘটে থাকার কারণে অবশেষে বাবা মাকে বিষয়টি জানায় ওই ছাত্র। পড়ুয়ার এই অভিযোগের পরই নভি মুম্বইয়ের একটি স্কুলে শুরু হয় হুলুস্থুল।
[আরও পড়ুন: Bharat Arun: কেকেআর ছেড়ে এলএসজি! ভরত অরুণের নতুন ইনিংস লখনউ সুপার জায়ান্টসে]
জানা যায়, অভিযুক্ত বছর পঁয়ত্রিশের শিক্ষিকার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ছাত্রের মা বাবা, পুলিশ সূত্রে এমনটাই খবর। শিক্ষিকার আচরণের জন্য ওই পড়ুয়ার মনে খারাপ প্রভাব পড়েছে বলে , দাবি করা হয় অভিযোগ পত্রে (Teacher Scandal)।
[আরও পড়ুন: Bengal Rain: ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাব, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি]
ইতিমধ্যেই ওই শিক্ষিকাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই একই রকম অভিযোগ ওই শিক্ষিকার বিরুদ্ধে এর আগেও উঠেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের সহকর্মী এবং অন্যান্য পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। অন্যদিকে অভিযুক্তের ফোনটিও করা হয় বাজেয়াপ্ত (Teacher Scandal)। তার স্যোশাল মিডিয়ার অ্যাকাউন্ট ঘেঁটে পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে যে সত্যিই ওই পড়ুয়াকে অশ্লিল ছবি পাঠাতেন কিনা।






