Bengal Rain: ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাব, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি
এদিকে মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, চুরু, গোয়ালিয়র, খাজুরাহো, সিদ্ধি, ডালটনগঞ্জ, পুরুলিয়া, ক্যানিং হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
Truth Of Bengal: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি চলছে (Bengal Rain)। একদিকে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জের, অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে বৃহস্পতিবার পর্যন্তই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় নামতে পারে ধস।
[আরও পড়ুন: Chhattisgarh School: “ইলেভেন” বানানই জানেন না শিক্ষক! ছত্তিশগড়ে স্কুল শিক্ষার করুণ চিত্র ভাইরাল]
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব আরবসাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিসগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে (Bengal Rain)। এদিকে মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, চুরু, গোয়ালিয়র, খাজুরাহো, সিদ্ধি, ডালটনগঞ্জ, পুরুলিয়া, ক্যানিং হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ পাঞ্জাব এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়।
[আরও পড়ুন: Ghatal Visit: ঘাটালে প্রশাসনিক বৈঠকে দেব! বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান, করলেন ত্রাণ বিলি ও বৃক্ষরোপণ]
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। তবে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির (Bengal Rain) কারণে নদীর জলস্তর বাড়বে। উত্তরে তিস্তা, তোর্সা, জলঢাকা বিপদসীমার উপর দিয়ে বইবার সম্ভাবনা।






