Trade Milestone: মুক্ত বাণিজ্য চুক্তি উপলক্ষে ব্রিটেনমুখী মোদি
Modi heads to UK on July 24 to sign a major free trade deal—zero tariffs on 99% of Indian exports and cuts on British goods, plus boosted economic and security ties.
Truth Of Bengal: অবশেষে অপেক্ষার হয় অবসান। ব্রিটেন সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় মোদি সরকারের তরফ থেকে। বুধবারই সেই দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Trade Milestone)। শুধু তাই নয়, আগামী বৃহস্পতিবার ২৪শে জুলাই, দুই দেশের মধ্যে স্বাক্ষর হবে বহুদিন ধরে আলোচনায় থাকা মুক্ত বাণিজ্য চুক্তি। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকবেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও।
[আরও পড়ুনঃ Cash Scandal Case: ‘নগদকাণ্ড’ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি গাভাই]
প্রসঙ্গত, বিদেশ সচিব বিক্রম মিশ্রির তরফ থেকে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ব্রিটেন সফর সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হয়(Trade Milestone)। তিনি বলেন, “প্রথমে তিনি যাবেন ব্রিটেন এবং সেখানকার প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি, বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” এরপর ২৫শে জুলাই তিনি যাবেন মালদ্বীপে সেখানকার প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে সাড়া দিয়ে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সূত্র মারফত জানা গিয়েছে, এই চুক্তি দ্বারা ভারতীয় পণ্য রপ্তানিতে কর প্রত্যাহার করা হবে। পাশাপাশি, ব্রিটিশ পণ্যের আমদানির উপরও শুল্ক কমাবে ভারত(Trade Milestone)। আরো জানা গিয়েছে যে দুই দেশের বাণিজ্য মন্ত্রীরা চুক্তিটি স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, যা কার্যকর হবে সেই দেশের সংসদের অনুমোদনের পর। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ব্রিটেন সফর থেকে কি চমক দেন প্রধানমন্ত্রী। কি হয় সেটাই এখন দেখার।


