রাজ্যের খবর

Seat Choice: বর্ধমান-দুর্গাপুরে কেন হারতে হয়েছিল? কাদের দিকে আঙুল তুললেন দিলীপ ঘোষ  

Dilip Ghosh blames 2024 Lok Sabha defeat on not being consulted on seat choice, contrasting with previous wins from Khargpur and Medinipur.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পরাজয় নিয়ে মুখ খুললেন দিলীপ। ২০২৪-এর লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন দিলীপ। প্রার্থী বাছাইয়ের সময় নেওয়া হয়নি মতামত(Seat Choice)। মত না নেওয়ায় ‘ফল যা হওয়ার তাই হয়েছে’। বিধানসভা ভোটে প্রার্থী করার সময় নেওয়া মতামত। পছন্দের আসন হিসাবে বেছে ছিলেন খড়্গপুর। ১৯-এর লোকসভা ভোটে পছন্দের আসন ছিল মেদিনীপুর। দল মতামত নিয়েছিল, জিতেছিলেন ভোটে। ২৪-এর ভোটে পরাজয়, কাদের ইঙ্গিত করলেন দিলীপ? গত ২১শে জুলাই যখন গোটা বাংলার নজর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দ্বারা ধর্মতলায় আয়োজিত সভার উপর, তখন অন্যদিকে খড়্গপুরে এক আলাদা কর্মসূচি নেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে যে আগামী বিধানসভা নির্বাচনে কি তাহলে সেই জায়গা থেকেই প্রার্থী হবেন গেরুয়া শিবিরের দাবাং নেতা।

[আরও পড়ুনঃ India Poverty: কথায় ও বাস্তবে অনেক ফারাক]

এই ব্যাপারে ইতিমধ্যেই নিজের অবস্থান জানিয়ে ফেলেছেন দিলীপ ঘোষ। বুধবারও সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং যা বলার বলেন। তাঁর বক্তব্য, “আমি টিকিট, পদ কিছুই চাইনি। তবু পার্টি আমাকে তিনবার প্রার্থী করেছে(Seat Choice)। অমিত শাহজি বড় নেতাদের ভোটে নামার কথা বলেছেন। সভাপতি আমি মাত্র ছয় মাস ছিলাম। দল আমাকে নির্দেশ দিয়েছে বলেই আমি ভোটে দাঁড়িয়েছিলাম এবং লড়েছি।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

এরপরই এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ মূল উত্তরটি দেন। তিনি বলেন, “আমাকে তখন চয়েজ জিজ্ঞাসা করা হয়েছিল। তখন আমি খড়গপুরকে বেছে নিয়েছিলাম বিধানসভা ভোটে(Seat Choice)। পরের বার যখন আমাকে জিজ্ঞেস করা হয়, তখন আমি মেদিনীপুরের কথা বলি। দুবারই আমি জিতেছি। কিন্তু গতবার আমাকে এই ব্যাপারে কেউ চয়েজ নিয়ে জিজ্ঞেস করেনি। তার ফলাফল কি হলো, সেটা আপনারা ভালো করেই দেখেছেন।” এক্ষেত্রে দেখার বিষয় যে আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকেই প্রার্থী করা হয় কিনা দিলীপ ঘোষকে। কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই এখন দেখার।

Related Articles