Dilip: “বাঙালি বাঙালি বলে, বাড়িতে পাঞ্জাবি বউ”, হঠাৎ কেন এমন কটাক্ষ দিলীপের?
BJP leader Dilip Ghosh’s remark on Bengali beauty and Punjabi wives sparks political controversy and criticism across West Bengal.
Truth Of Bengal: দিলীপ ঘোষকে (Dilip) নিয়ে আলোচনা কখনও থামার নয়। প্রতিদিন বাঙালির ‘হট টপিক’ ‘দিলীপ’। এবার ফের তার বক্তব্যে হইচই। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেন, “বাংলায় সুন্দরী মেয়ে নেই, পঞ্জাবি বউ আনতে হয়?” তার এই মন্তব্যে ফের সমালোচনার ঝড় উঠেছে বাংলায়। এই মন্তব্য যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদকের স্ত্রী রুজিরাকে উদ্দেশ্য করে করা হয়েছে তা পরিস্কার বোঝা যাচ্ছে।
“বাঙালি বাঙালি বলে, বাড়িতে পাঞ্জাবি বউ”, হঠাৎ কেন এমন কটাক্ষ দিলীপের? pic.twitter.com/c8DucKz6av
— TOB DIGITAL (@DigitalTob) July 23, 2025
[আরও পড়ুন: Seat Choice: বর্ধমান-দুর্গাপুরে কেন হারতে হয়েছিল? কাদের দিকে আঙুল তুললেন দিলীপ ঘোষ ]
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ও ‘বাঙালি’ ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা (Dilip)। তৃণমূলকে দুর্নীতির অভিযোগেও বিদ্ধ করেন তিনি। সেই সঙ্গে বাঙালি ইস্যু নিয়ে বলতে গিয়ে প্রশ্ন তোলেন, “বাংলায় কি একটাও সুন্দরী মেয়ে নেই, যাকে ঘরের বউ করা যায়? বাড়িতে পঞ্জাবি বউ রাখব আর বাঙালি বাঙালি করব?”
FB POST: https://www.facebook.com/share/p/19XeaZaxiw/
এদিকে এদিন তিনি রামনাম বিতর্কে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁর সাফ কথা, “আমরা জয় শ্রীরাম বলব। আবার জয় মা কালী, জয় মা দুর্গাও বলব।” তাঁর দাবি, বিজেপির কর্মী-সমর্থকদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যদিও এভাবে লাভ হবে না বলেও তিনি দাবি করেছেন। কর্মীদের উদ্দেশে তাঁর বক্তব্য, “হতাশ হবেন না। পার্টির উপর বিশ্বাস, পরস্পরের প্রতি বিশ্বাস আর নিজের আত্মবিশ্বাসই আপনার আগামিদিনের মূল চালিকাশক্তি।”






