Sarfaraz Khan: “ডায়েট কন্ট্রোল করতে হয়েছে” সরফারাজের ওজন ঝরানো নিয়ে জানালেন পিতা নওশাদ
যেভাবে দুই মাসের মধ্যে ১৭ কিলো ওজন ঝরিয়ে তিনি ফিটনেসের উদাহরণ তুলে ধরেছেন, তা কুড়িয়েছে সকলের প্রশংসা।
Truth of Bengal: এই মুহূর্তে সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ঘোরাঘুরি করছে টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার সরফরাজ খানের ছবি। যেভাবে দুই মাসের মধ্যে ১৭ কিলো ওজন ঝরিয়ে তিনি ফিটনেসের উদাহরণ তুলে ধরেছেন, তা কুড়িয়েছে সকলের প্রশংসা। বলা ভালো, রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সরফারাজ। সকলেই এই পরিবর্তন দেখে বেশ অবাক হয়েছেন। তবে এটা যে একেবারেই সহজ ছিল না এবং অনেক কিছুই এর জন্য বদলাতে হয়েছে, তা পরিষ্কার করে দিলেন তরুণ ক্রিকেটারের বাবা নওশাদ (Sarfaraz Khan)।
আরও পড়ুন: Muriganga: মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে ডুবছে বাংলাদেশি বার্জ, জলদূষণের আশঙ্কায় সাগরের বাসিন্দারা
এক সাক্ষাৎকারে সরফারাজের পিতা বলেন, “এর জন্য আমাদের বেশ ডায়েট কন্ট্রোল করতে হয়েছে। গত এক থেকে দেড় মাসে আমরা চাল বা রুটি খাইনি। ওটা খাওয়া বন্ধ রেখেছি আমরা। এই মুহূর্তে আমরা ব্রকোলি, গাজর, শসা, ইত্যাদি খাই। পাশাপাশি গ্রিল্ড মাছ, গ্রিল্ড ও সেদ্ধ চিকেন, সেদ্ধ ডিম, ইত্যাদি খাই। আমরা চিনি খাওয়ার পাশাপাশি ময়দা ও বেকারি জিনিসপত্র খাওয়াও বন্ধ করে দিয়েছি। আমরা প্রতিদিনই এখন সবুজ চা ও সবুজ কফি খাই (Sarfaraz Khan)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
এখানেই শেষ নয়, তিনি সরফারাজের বিরিয়ানি খাওয়া বন্ধ করার কথাটিও তুলে ধরেন। নওশাদ বলেন, “ও গত দেড় মাসের মধ্যে প্রায় ১০ কিলো ওজন কমিয়ে ফেলেছে এবং আরো কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি নিজেই ১২ কিলো ওজন ঝরিয়েছি হাঁটুর সমস্যার জন্য এবং এর থেকে লাভও পেয়েছি। ডাক্তার আমাকে বলেছিল গোড়ালি পাল্টাতে। তাই আমি ওনাকে বলি যে আমাকে ডিলে করতে হবে। তখন উনি বলেন যে আমাকে ওজন ঝড়াতে হবে।” এক্ষেত্রে দেখার বিষয় যে ওজন ঝরিয়ে লাভ পান কিনা সারফারাজ। কত তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে জাতীয় দলে কামব্যাক করতে? এটাই এখন বড় প্রশ্ন (Sarfaraz Khan)।






