রাজ্যের খবর

Leopard Attack: লেপার্ডের হানায় তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, উত্তেজনা ছড়াল ডুয়ার্সে

বন্য প্রাণীর এমন হঠাৎ হানায় চা বাগানজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক।

সুব্রত রায়, জলপাইগুড়ি: ডুয়ার্সের কলাবাড়ি চা বাগানে ফের লেপার্ডের হানায় প্রাণ গেল এক শিশুর। শুক্রবার সন্ধ্যায় কলাবাড়ি চা বাগানে ঘটে যায় এই হৃদয়বিদারক ঘটনা। বন্য প্রাণীর এমন হঠাৎ হানায় চা বাগানজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। জানা গিয়েছে, বানারহাট থানার অন্তর্গত ওই চা বাগানের বাসিন্দা আয়ুষ কালান্দি (৩) বাড়ির সামনের রাস্তায় তাঁর দাদুর সঙ্গে বসে ছিল। সেই সময়ই পাশের ঝোঁপ থেকে হঠাৎ একটি লেপার্ড (চিতাবাঘ) বেরিয়ে এসে শিশুটিকে মুখে করে তুলে নিয়ে যায়। চিৎকার করে প্রতিরোধের চেষ্টা করলেও শিশুটিকে রক্ষা করতে পারেননি দাদু। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। শুরু হয় তল্লাশি (Leopard Attack)।

আরও পড়ুন: Daily Horoscope Today: আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে আজ? প্রেম, স্বাস্থ্য, অর্থ ও সম্পর্ক—রাশিচক্রে মিলল নানা ইঙ্গিত

শেষমেশ চা বাগানের ১৮ নম্বর সেকশনে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। তবে ততক্ষণে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গত এক বছরে কলাবাড়ি ও সংলগ্ন চা বাগান এলাকায় একাধিকবার বন্যপ্রাণীর হামলার ঘটনা ঘটেছে। তবুও বন দপ্তর কোনও স্থায়ী ব্যবস্থা নেয়নি। রাত পর্যন্ত বন দপ্তরের পক্ষ থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি (Leopard Attack)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

Related Articles