Flood Relief: মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ধমানের বন্যাকবলিত এলাকায় মন্ত্রীর ত্রাণ বিতরণ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই ত্রাণ কার্য পরিচালিত হয়।
Truth Of Bengal: বর্ধমান জেলার রায়না বিধানসভার আদমপুর অঞ্চলের উত্তরপাড়া, দাসপাড়া ও কামারগড়িয়া বন্যাকবলিত (Flood Relief) এলাকাগুলিতে ত্রাণ শিবির পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী দুর্গত মানুষের হাতে তুলে দেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই ত্রাণ কার্য পরিচালিত হয়। ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি কামারগড়িয়া গ্রামে নৌকায় চড়ে প্লাবিত অঞ্চলও পরিদর্শন করেন মন্ত্রী (Flood Relief)।

এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সাহেব দাস, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বিধায়ক খোকন দাস এবং রায়নার স্থানীয় বিধায়ক শম্পা ধারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও ত্রাণ সহায়তা প্রদান করা হবে (Flood Relief)।







