কলকাতা

Karaya: কড়েয়া গণধর্ষণ কাণ্ডে বেকসুর খালাস তিন অভিযুক্ত, নির্দেশ আলিপুর আদালতের

Over 10 years after the Karaya gang rape case, Alipore court acquits all three accused due to lack of evidence.

Truth Of Bengal: ১০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। কড়েয়ায় গণধর্ষণের অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল (Karaya)। মঙ্গলবার সেই তিন জনকে বেকসুর খালাস করল আলিপুর আদালত। এদিন আদালতের অতিরিক্ত দায়েরা বিচারক অঞ্জন সেনগুপ্ত-এর বেঞ্চে এই শুনানি হয়।

[আরও পড়ুন: Road Tragedy: প্রয়াত প্রাক্তন ম্যারাথনার ফৌজা সিং, ১১৪ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু]

২০১৪ সালে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযোগ, কড়েয়ার বুন্ডেল গেটে কিশোরীটি যখন রুটি কিনতে গিয়েছিল সে সময় তিন অভিযুক্ত তাকে গাড়িতে তুলে নেয়। তাকে ভয় দেখানো হয়। মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। অভিযুক্তদের নাম শাহজাদা বক্স, জামাল উর রহমান ও আকবর খান (Karaya)।

[আরও পড়ুন: Indian Snacks: সিঙাড়া-জিলিপি-লাড্ডুতে নিষেধাজ্ঞা নয়’, জানাল কেন্দ্র!]

এই ঘটনায় এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাঁকে গ্রেফতার করা হলেও পরে পর্যাপ্ত প্রমাণের অভাবে তাঁকে জামিন দেওয়া হয়। জামিনের পর অভিযোগকারিনীর এক আত্মীয়াকেও ধর্ষণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আবারও তাঁকে গ্রেফতার করা হয়, জেল হেফাজতে ছিলেন, কিন্তু এবারেও তাঁকে বেকসুর খালাস করা হয়। দাবি করা হচ্ছে, পর্যাপ্ত তথ্য প্রমানের কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে (Karaya)।

FB POST: https://www.facebook.com/share/v/1BvAVMxo5p/

Related Articles