দেশ

Campus Tragedy: অধ্যাপকের যৌন হেনস্তার প্রতিবাদে গায়ে আগুন, হাসপাতালে মৃত্যু ওড়িশার ছাত্রীর

Campus Tragedy underscores Odisha student’s death after self-immolation over ignored harassment complaint; political outrage and arrests ensue.

Truth Of Bengal: ওড়িশার বালাসোরের ফকির মোহন কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। যিনি এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানিয়েছিলেন। শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাসের ভিতর নিজের গায়ে আগুন লাগিয়ে দেন(Campus Tragedy)। সাহায্যে এগিয়ে আসেন এক সহপাঠী। দু’জনকেই গুরুতর দগ্ধ অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে AIIMS ভুবনেশ্বরের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই ছাত্রী অবশেষে মৃত্যুবরণ করেন। অভিযোগ, অধ্যাপক সামীর কুমার সাহু মেয়েটিকে অনেক আগে থেকেই হেনস্থা করতেন।

[আরও পড়ুনঃ Discrimination Bill: লক্ষ টাকা জরিমানা, ৩ বছরের জেল- কর্ণাটকে ‘রোহিত ভেমুলা বিল’ আনছে সরকার]

কলেজের ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটিতে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন ওই ছাত্রী। কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশার কারনে তিনি এই চরম সিদ্ধান্ত নেন(Campus Tragedy)। পুলিশ ইতিমধ্যে সংশ্লিষ্ট অধ্যাপকসহ কলেজের অধ্যক্ষ কে গ্রেফতার করেছে। রাজ্য সরকারও শিক্ষক ও অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হাসপাতালে ছাত্রী ও পরিবারের সঙ্গে দেখা(Campus Tragedy)। ঘটনার তীব্র প্রতিবাদ করেন বিজেডি সহ কংগ্রেস নেতারা। অভিযোগ, রাজ্যের শাসকদল নীরব রয়েছে। তা নিয়ে চলছে তীব্র সমালোচনা ও রাজনৈতিক তরজা।