দেশ

Delhi Collapse: দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি, ধ্বংসস্তুপে চাপা পড়ে থাকার আশঙ্কা অনেকের, চলছে উদ্ধারকাজ

A four-storey building collapsed in Delhi’s Seelampur area early Saturday morning, causing panic and prompting massive rescue efforts by fire services, police, and NDRF.

Truth Of Bengal: চারতলা বাড়ি আচমকাই ভেঙে পড়ে বিপত্তি দিল্লিতে। শনিবার সকাল ৭টা নাগাদ ঘটে এই ঘটনা। দিল্লির সীলমপুরের ঘটনায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। বাড়ি ভাঙার খবর সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এবং বিশাল পুলিশ বাহিনী(Delhi Collapse)। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ টিমও। উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয় মানুষজনও। এখনও পর্যন্ত তিন থেকে চারজনকে ইট-সিমেন্টের ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার করা হয়েছে বলে দমকল সূত্রে জানা যায়। প্রত্যেককেই ভর্তি করা হয়েছে ইতিমধ্যে হাসপাতালে। এখনও পর্যন্ত বহু মানুষের ওই ধ্বংসস্তুপের নীচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

[আরও পড়ুন: Migrant Harassment: ওড়িশায় কাজ করতে গিয়ে হেনস্তার গল্প শোনালেন হুগলির দেবাশিস]

সূত্রের খবর, ওই বাড়িটিতে বসবাস করতেন অনেকে। যাদের মধ্যে মহিলা ও শিশু ছিলেন বলে জানা যায়(Delhi Collapse)। তবে যে সময় ওই বাড়িটি ভেঙে পড়ার ঘটনা ঘটে, সেই সময় বাড়ির মধ্যে ঠিক কতজন উপস্থিত ছিলেন তা এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এমনকি বাড়ি ভেঙে পড়ার কারণও এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, পরিকাঠামোগত দুর্বলতার কারণেই ভেঙে পড়ে বাড়িটি।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

দিল্লি পুলিশ সূত্রে খবর, সকাল ৭টা নাগাদ বাড়ি ভেঙে পড়ার খবর পৌঁছয় তাদের কাছে। তৎক্ষনাৎ ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছে ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধারকাজ শুরু করে(Delhi Collapse)। গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে প্রশাসনের।

Related Articles