BJP: গণদেবতাকে ‘অমর্যাদা’, প্রশ্নের মুখে বিজেপি
মালদায় অভিযোগ উঠেছে, বিজেপি বিধায়ক জিতে আসার পর ভোল পাল্টে ফেলেছেন।
Truth of Bengal: ক্ষমতা পাওয়ার পর বিজেপির বিধায়ক বা জনপ্রতিনিধিরা কথা রাখছেন না। এই অভিযোগ বারবার উঠে এসেছে।জঙ্গলমহল থেকে পাহাড় সর্বত্র একই অভিযোগ জোরালো হচ্ছে। পঞ্চায়েত থেকে বিধানসভায় যাঁরা জিতে এসেছেন,,তাঁদের এবার মার্কস দেবেন মানুষ। (BJP)
[আরও পড়ুনঃ Delhi Collapse: দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি, ধ্বংসস্তুপে চাপা পড়ে থাকার আশঙ্কা অনেকের, চলছে উদ্ধারকাজ]
৫ বছরের পারফরমেন্স রিপোর্ট খতিয়ে দেখে সাধারণ মানুষ বিচার করতে চায় ছাব্বিশে তাঁরা কাকে ভোট দেবেন। মালদায় অভিযোগ উঠেছে, বিজেপি বিধায়ক জিতে আসার পর ভোল পাল্টে ফেলেছেন। কথা দিয়ে কথা তিনি কিছুতেই রাখতে পারছেন না। কাজের সময় দেখতে পাওয়া যায় না বিজেপি বিধায়ককে।(BJP)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
আরও অভিযোগ, পুরাতন মালদার বিজেপি বিধায়ককে খুঁজে পাওয়া যায় না! মানুষ গেলে তার দেহরক্ষীরা তাড়িয়ে দেয়। এই অভিযোগকে হাতিয়ার করে বিঁধছে তৃণমূল নেতৃত্ব। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিধায়ককে আক্রমণ নবনির্বাচিত জেলা তৃণমূল যুব সভাপতির, পাল্টা বিজেপি বিধায়ক, তুঙ্গে তরজা। বিজেপি বনাম তৃণমূলের বিতর্কের মাঝে মানুষ বলছেন,অভিজ্ঞতার আলোকে বিচার করা হবে বিধায়কের পারফরমেন্স।কাজ করলে ছাব্বিশে মিলবে ভোট,মানুষের স্বার্থ দেখলে তবেই সমর্থন দেওয়া হবে।(BJP)






