Dr. Muhammad Yunus: মহিলা পদাধিকারীদের “স্যার” বলে ডাকা যাবে না, অন্তর্বর্তী সরকারের নতুন নিয়ম
মহম্মদ ইউনূস ক্ষমতায় এসে নিয়মেও আনে একের পর এক বদল।
Truth of Bengal: বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ছেন মুজিব কন্যা শেখ হাসিনা। চতুর্থবারের জন্য ক্ষমতায় এসে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। তাঁর বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে না আসতেই শুরু হয় কোটা আন্দোলন। হাসিনা দেশ ছাড়ার পর একের পর এক নেতা মন্ত্রীরা তারাও দেশ ছেড়ে চলে যায়। সেইসময় বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙেন বিক্ষোভকারীরা। মহম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) ক্ষমতায় এসে নিয়মেও আনে একের পর এক বদল। এবার মহম্মদ ইউনূস আরও একটি নিয়ম বদল করল।
[আরও পড়ুনঃ Political Defection: প্রান্তিক-রাজন্যাকে ফোন সজলের! তবে কি বিজেপিতে যোগ?]
বাংলাদেশে এবার থেকে বাংলাদেশের মহিলা পদাধিকারীদের আর ‘স্যার’ বলে সম্বোধন করা যাবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, শেখ হাসিনার তৈরী করা এই নিয়ম অত্যন্ত ‘বেমানান’। ইউনূসের সচিবালয়ের তরফে নোটিশ দিয়ে জানান হয়, হাসিনার আমলে নিয়মটি প্রত্যাহার করা হচ্ছে। মহিলা আধিকারিকদের ‘স্যার’ বলে সম্বোধন সামাজিক এবং প্রতিষ্ঠানগত ভাবে যেমন ঠিক নয়, তেমনই কাম্যও নয়।” পাশাপাশি, ইউনূসের উপদেষ্টার বৈঠকে এই বিষয়ের তরফেই একটি কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।(Dr. Muhammad Yunus)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
নয়া কমিটি পরবর্তীতে বাংলাদেশ প্রশাসনে শীর্ষপদে থাকা মহিলা আধিকারিকদের কী নামে সম্বোধন করা হবে তা কমিটি ঠিক করবে। নয়া কমিটিতে রয়েছেন বাংলাদেশের শক্তি, সড়ক, পরিবেশ, রেল এবং জলসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠকে শুধুমাত্র ‘স্যার’ সম্বোধন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়নি, পাশাপাশি, হাসিনার আমলের আরও কিছু ‘পুরনো এবং জটিল’ আইন নিয়েও আলোচনা হয়েছে। সেগুলির ক্ষেত্রেও কোনও পরিবর্তন করা হবে কি না, তা খতিয়ে দেখবেন কমিটির সদস্যেরা। প্রসঙ্গত, এমন একটি কারণের জন্য উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সাংবাদিকরা, অন্যান্য সেক্টরের কর্মীরা অস্বস্তিতে পড়তেন। মহম্মদ ইউনূসের সরকার পরবর্তীতে কী করে সেদিকেই নজর সকলের।(Dr. Muhammad Yunus)






