Malda: জমি ব্যাবসা নিয়ে সংঘর্ষ, জন্মদিনের পার্টিতে খুন তৃণমূল নেতা!
এই ঘটনায় তাঁর স্ত্রী শিউলি খাতুন সহ আরো তিনজন আহত হয়েছেন।
Truth of Bengal: জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে। খুনের অভিযোগ উঠছে এক জমি মাফিয়ার মাইনুল শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্ত জমি মাফিয়া মাইনুল শেখ কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই গ্রাম পঞ্চায়েত সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করে।( Malda)
[আরও পড়ুনঃ Wiaan Mulder: “হতাশ হয়েছিলেন লারা” বুলাওয়াও টেস্টে ত্রিশতরান নিয়ে জানান মুল্ডার]
ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের লক্ষীপুরে। জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। এই ঘটনায় তাঁর স্ত্রী শিউলি খাতুন সহ আরো তিনজন আহত হয়েছেন। বর্তমানে তারা মালদা ( Malda) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
দীর্ঘদিন ধরেই মৃত এই তৃণমূল নেতা ইংরেজবাজারের লক্ষীপুরের স্থানীয় তৃণমূল সদস্য মাইনুল শেখের সাথে জমির ব্যবসা করত। বৃহস্পতিবার রাত্রে আবুল কালাম আজাদ তাঁর স্ত্রী সহ বেশ কয়েকজন লক্ষীপুর আসে এক জন্মদিনের পার্টিতে। আর সেখানেই জমির ব্যবসা নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে গন্ডগোল। অভিযোগ, ঠিক সেই সময় এই তৃণমূল নেতাকে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয়।






