খেলা

Wiaan Mulder: “হতাশ হয়েছিলেন লারা” বুলাওয়াও টেস্টে ত্রিশতরান নিয়ে জানান মুল্ডার

সেই দেশের ক্রিকেটপ্রেমীদের মতো মুল্ডারের এই সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন খোদ ব্রায়ান লারাও।

Truth of Bengal:  ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার রেকর্ড ভাঙার দোরগড়ায় এসেও তা করেননি প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার, যা দেখে অবাক হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। বলতে গেলে, তিনি ভালো খেলা সত্বেও অনেকে এই সিদ্ধান্তের জন্য তাঁর নিন্দা করেছিল। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপ্রেমীরা বেশ হতাশ হয়েছিলেন। সকলেই দাবি করেছেন যে তাঁর রেকর্ড ভাঙ্গা উচিত ছিল।(Wiaan Mulder)

[আরও পড়ুনঃ Balochistan Massacre: বাস থেকে নামিয়ে ৯ জনকে গুলি! বালোচিস্তানে ফের পাঞ্জাবি যাত্রীদের লক্ষ্য করে জঙ্গি হামলা]

সেই দেশের ক্রিকেটপ্রেমীদের মতো মুল্ডারের এই সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন খোদ ব্রায়ান লারাও। এমনটাই দাবি করলেন প্রোটিয়া অধিনায়ক। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে তাঁর কথাও হয় এই ব্যাপারে এবং তিনি তাঁকে আগামী দিনের জন্য পরামর্শ পর্যন্ত দেন। বলা বাহুল্য, লারাও মুল্ডারের থেকে এমন সিদ্ধান্ত আশা করতে পারেননি।(Wiaan Mulder)

এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের মুখে ঘোরাফেরা করছে একটাই নাম আর সেটা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। যেভাবে জিম্বাবয়ের বিরুদ্ধে বুলাওয়াওতে সিরিজের অন্তিম টেস্টে তিনি ব্যাটিং করেছেন, তার প্রশংসা করেছেন সকলে। ৩৩৪ বলে তিনি খেলেন ৩৬৭ রানের একটি মারকুটে ইনিংস, যার মধ্যে রয়েছে ৪৯টি চার এবং ৪টি ছয়। যেই গতিতে তিনি রান করছিলেন তাতে অনেকেই ভেবেছিলেন যে ব্রায়ান লারার রেকর্ড সহজেই ভেঙে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। যখন দলের স্কোর ৫ উইকেটে ৬২৬ এবং তাঁর ব্যক্তিগত স্কোর ৩৬৭, তখন তিনি ইনিংস ঘোষণা করে দেন, যা দেখে রীতিমতো হতবাক সকলেই। এমনকি লারাও হতাশ হন।(Wiaan Mulder)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

সুপার স্পোর্টকে মুল্ডার জানান যে ম্যাচের পর তাঁর কথা হয় কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটারের সঙ্গে এবং তিনি জানান যে তাঁর উচিত ছিল রেকর্ডটা ভাঙার। মুল্ডার বলেন, “আমি রেকর্ডটা ভাঙতে যাইনি দেখে হতাশ হয়েছিলেন ব্রায়ান লারা। উনি আমাকে বলেন যে আমার সেটা করে দেখানো উচিত ছিল। উনি এটাও বলেন যে ভবিষ্যতে যদি এই সুযোগ আরো একবার আসে, তাহলে আমি যেন সেটা নষ্ট আর না করে রেকর্ডটা ভেঙে দি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি যা করেছি, ঠিকই করেছি।”

প্রসঙ্গত, বুলাওয়াও টেস্টে প্রথমে ব্যাট করে ৬২৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে এবং ইনিংস ঘোষণা করে। জবাবে লিড নিতে নেমে জিম্বাবয়ের প্রথম ইনিংস শেষ হয় ১৭০ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তারা গুটিয়ে যায় ২২০ রানে। ২৩৬ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে দক্ষিণ আফ্রিকা এবং ২-০ ফলাফলে জিতে নেয় সিরিজ। ম্যাচ ও সিরিজের সেরা দুটোই হন প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার।