খেলা

Vaibhav Suryavanshi: ১৪ বছরেই ক্রিকেট তারকা! বৈভব সূর্যবংশীর জন্য ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে এল দুই কিশোরী ভক্ত

দুই কিশোরী সমর্থক ছয় ঘন্টা গাড়ি চালিয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। সেই ছবিটি ভাইরাল করা হয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এবং এর পরিপ্রেক্ষিতে শুরু হয় কমেন্টের বন্যা

Truth of Bengal: দিনদিন যেন এক অন্যমাত্রায় পৌঁছাচ্ছে রাজস্থান রয়েলসের তরুণ তারকা বৈভব সূর্যবংশীর ফ্যান বেস। বলা ভালো, মাত্র ১৪ বছর বয়সে তিনি ভালোই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। সেটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তাঁর দুই কিশোরী সমর্থক ছয় ঘন্টা গাড়ি চালিয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। সেই ছবিটি ভাইরাল করা হয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এবং এর পরিপ্রেক্ষিতে শুরু হয় কমেন্টের বন্যা (Vaibhav Suryavanshi)।

আরও পড়ুন: Terror Tag: সন্ত্রাসবাদী’ বিতর্কে তোলপাড়- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে সরানো হল, ক্ষমা চাইলেন উপাচার্য

আইপিএল ২০২৫ রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতলেও মূল আকর্ষণ ছিলেন ১৪ বছর বয়সী আরআর তারকা বৈভব সূর্যবংশী। যেভাবে তিনি গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছেন, তার প্রশংসা করেছে সকলে। সেই ম্যাচে মাত্র ৩৮ বল খেলে ১০১ রানের আউট হন তিনি। প্রতিটি বোলারকেই, বলা বাহুল্য, তিনি রীতিমত চাপে ফেলে দিয়েছিলেন। এমনকি রশিদ খানের মতো তারকা স্পিনারকেও তাঁর সামনে অপেশাদার দেখায়। ওই একটি ইনিংসেই তিনি একেবারে হৈচৈ ফেলে দেন ক্রিকেট জগতে (Vaibhav Suryavanshi)।

এরপর থেকেই বাড়তে শুরু করে বৈভবের ভক্তের সংখ্যা। দিনদিন তা উর্ধ্বমুখী হয়ে চলেছে। সেটা এমন এক পর্যায়ে এসে পৌঁছে যে শেষ পর্যন্ত দুই কিশোরী দূর থেকে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। জানা গিয়েছে, সেই দুই কিশোরী তাঁরই বয়সী এবং তাঁদের নাম আনিয়া এবং রিভা। দুজনেরই গায়ে ছিল রাজস্থান রয়েলসের জার্সি এবং তাঁরা ছবি তোলেন বৈভবের সঙ্গে। দৃশ্যটি দ্রুত সমাজমাধ্যমে ছাড়ে রাজস্থান রয়েলস (Vaibhav Suryavanshi)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

প্রায় সকলেই এর প্রশংসা করেন এবং দাবি করেন যে বৈভব এমনভাবে যদি ভালো পারফর্ম করতে থাকেন তাহলে শীঘ্রই জাতীয় দলে তাঁর জায়গা পাকা হয়ে যাবে। এবার দেখার বিষয় কত তাড়াতাড়ি তাঁকে টিম ইন্ডিয়ার সিনিয়র দলের সঙ্গে খেলতে দেখা যায়। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলে বৈভবের ব্যক্তিগত সংগ্রহ পাঁচ ম্যাচে ৩৫৫ এবং স্ট্রাইক রেট দেড়শোর বেশি। তিনি হাকিয়েছেন ২৯টি ছক্কা (Vaibhav Suryavanshi)।

Related Articles