রাজ্যের খবর

Terror Tag: সন্ত্রাসবাদী’ বিতর্কে তোলপাড়- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে সরানো হল, ক্ষমা চাইলেন উপাচার্য

Terror Tag used for Indian freedom fighters in a Vidyasagar University exam paper has sparked massive outrage

Truth Of Bengal: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করায় যে বিতর্ক তৈরি হয়েছিল, তার জেরে এবার বড় পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ(Terror Tag)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে উপাচার্য দীপককুমার কর জানিয়েছেন, দায়িত্বে থাকা দুই অধ্যাপককে সরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের ১১ নম্বর প্রশ্নে লেখা ছিল— মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন? এই প্রশ্নে ‘সন্ত্রাসবাদী’ শব্দটির ব্যবহার ঘিরে শহিদ বিপ্লবীদের পরিবার, ইতিহাস সচেতন সমাজ এবং শিক্ষানুরাগীদের মধ্যে চরম ক্ষোভ ছড়ায়।

[আরও পড়ুনঃ Flood Crisis: বৃষ্টিতে জেরবার বাঁকুড়া-গোঘাট, পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের]

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ভুলটি অনিচ্ছাকৃত এবং অনবধানতাবশত ঘটেছে। উপাচার্য বলেন, “মানুষের ভাবাবেগ এই ঘটনার সঙ্গে যুক্ত(Terror Tag)। আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।” তিনি আরও জানান, “যেহেতু প্রশ্নপত্রে ওই দুই অধ্যাপকের সই ছিল, তাই তাঁদের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইংরেজি শব্দের বঙ্গানুবাদে ভুল হয়েছে, এবং ভুলবশত ‘বিপ্লবী’ শব্দটির জায়গায় ‘সন্ত্রাসবাদী’ লেখা পড়ে গেছে।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রশ্ন উঠেছে, স্বাধীনতার ৭৫ বছর পরেও কেন এই ধরনের ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি প্রশ্নপত্রে ঢুকে পড়ে? উপাচার্যের উত্তর, “আমাদের সিলেবাস প্রণয়নের সময় আরও সতর্ক হতে হবে(Terror Tag)। শুধু অনুবাদের ভুল নয়, এটি একটি গুরুতর বিষয় এবং আমরা তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি।” এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যজুড়ে শিক্ষামহলে চর্চা শুরু হয়েছে – কীভাবে ইতিহাস শিক্ষা এবং মূল্যবোধ চর্চায় আরও সংবেদনশীল হওয়া যায়।

Related Articles