রাজ্যের খবর

Minister Udayan Guha: “বিজেপি যা করেছে, তার খেসারত তাদের দিতেই হবে”-উস্কানিমূলক মন্তব্য করে ফের বিতর্কে উদয়ন গুহ

“একটা বিধানসভায় যদি একজন তৃণমূল কর্মী মার খায়, তাহলে আটটা বিধানসভায় আটজন বিজেপি কর্মীকে মারা উচিত।

Truth of Bengal: তৃণমূল নেতাকে গুলির ঘটনায় উত্তাল উত্তরবঙ্গ। এই ঘটনার জেরে এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার দুপুরে আহত নেতাকে দেখতে হাসপাতালে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এরপর শনিবার কোচবিহারের সিতাইয়ে এক প্রস্তুতি সভায় আরও উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি (Minister Udayan Guha)।

সিতাইয়ের সভায় উদয়ন গুহ বলেন, “একটা বিধানসভায় যদি একজন তৃণমূল কর্মী মার খায়, তাহলে আটটা বিধানসভায় আটজন বিজেপি কর্মীকে মারা উচিত। বিজেপি যা করেছে, তার খেসারত তাদের দিতেই হবে। তৃণমূল আর চুপ করে থাকবে না।” পাশাপাশি তিনি দাবি করেন, গুলিকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়কের পরিবারের সব সদস্যকে গ্রেফতার করা হোক।

আরও পড়ুনঃ Monday Horoscope: রাশিচক্র আজ কী বলছে? মেষ থেকে মীন—জেনে নিন আজকের দিন আপনার কেমন কাটবে

তাঁর এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই জেলায় শুরু হয়ে যায় তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফে উদয়ন গুহর মন্তব্যকে “বিপজ্জনক ও উস্কানিমূলক” বলে কটাক্ষ করা হয়েছে। শাসকদলের এক মন্ত্রীর মুখে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলেই দাবি গেরুয়া শিবিরের (Minister Udayan Guha)।

 

এদিকে, শুক্রবার দুপুরেই গুলিকাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি বিধায়কের ছেলে-সহ দুই অভিযুক্তকে বিশেষ আদালতে পেশ করা হয়। মামলার বাদী পক্ষের আইনজীবী শিবেন্দ্রনাথ রায় জানান, বিচারক ধৃতদের জামিন না-মঞ্জুর করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন (Minister Udayan Guha)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে ঝিনাইডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, ২১ জুলাইয়ের প্রস্তুতির সময়ে উদয়ন গুহের এই বক্তব্য শাসক-বিরোধী তরজায় নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Related Articles