আজকের দিনে

Monday Horoscope: রাশিচক্র আজ কী বলছে? মেষ থেকে মীন—জেনে নিন আজকের দিন আপনার কেমন কাটবে

চলুন দেখে নিই, আজকের দিনে আপনার রাশিচক্র কী বার্তা দিচ্ছে—

Truth of Bengal: জীবন সবসময়ই একটা রহস্য। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আগামীকাল কেমন যাবে, তা আঁচ করতে। চলুন দেখে নিই, আজকের দিনে আপনার রাশিচক্র কী বার্তা দিচ্ছে—(Monday Horoscope)

মেষ

আজ প্রেমে অস্থিরতা দেখা দিতে পারে—কোনও সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। ত্বকে অস্বস্তি হতে পারে, আর শরীরে কোমরের নিচে ব্যথা দেখা দিতে পারে। কাজের জায়গায় প্রচেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। মিথ্যে কথা বললে বিপদে পড়ার আশঙ্কা। সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে উত্তেজনা এড়াতে সংযত থাকুন। বন্ধুত্বের টানাপড়েন মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দায়িত্ব ঠিকমতো পালন না করায় মতবিরোধ তৈরি হতে পারে।

বৃষ

আজ বায়ু পথে কোথাও যাওয়ার সম্ভাবনা আছে। আপনার কথাবার্তায় কেউ আঘাত পেতে পারেন—সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অপরের উপকার করতে গিয়ে নিজেই বিপদে পড়তে পারেন। আত্মীয়দের নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথ খুলে যেতে পারে। সৃজনশীলতার প্রকাশের সুযোগ আসবে। মা-বাবার স্বাস্থ্যজনিত কারণে খরচ বাড়তে পারে। ব্যবসায় ইতিবাচক খবর আসতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।

মিথুন

আজ কারও সহায়তায় দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা জরুরি। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে শুভ সময়। খরচ কিছুটা বেশি হতে পারে, ফলে সঞ্চয় হ্রাস পেতে পারে। অচেনা কেউ বাড়িতে আসতে পারেন। দিনটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য উপযুক্ত। প্রলোভনের ফাঁদ থেকে দূরে থাকুন। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গয়নার ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক (Monday Horoscope)।

কর্কট

মানসিক অবসাদ শরীর খারাপের কারণ হতে পারে। সমাজসেবায় মানসিক শান্তি মিলবে। নতুন কোনও জিনিস কেনার পরিকল্পনা হতে পারে। দাম্পত্য জীবনে ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে। আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, তবে বন্ধুর সাহায্যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। দুপুরের পর ব্যবসায় কিছু ভালো পরিবর্তন আসতে পারে। সন্তানের কারণে খরচ বাড়বে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে।

আরও পড়ুনঃ Factory Explosion: তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১, তদন্তে পুলিশ

সিংহ

আজ সৃজনশীল কাজ বা সঙ্গীতচর্চায় সাফল্য আসতে পারে। কঠোর পরিশ্রমের পুরস্কার মিলবে। প্রতিবেশীর সহায়তায় ব্যবসার উন্নতি ঘটবে। উত্তেজনায় সিদ্ধান্ত না নেওয়াই ভাল। পারিবারিক সমস্যা কিছুটা মিটে যেতে পারে। মুখে অতিরিক্ত কথা বললে ঝামেলা বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। ভ্রমণের সুযোগ আসতে পারে। খরচ বাড়লেও নিয়ন্ত্রণে রাখতে হবে।

কন্যা 

আজ আপনার মনের কথাগুলো ভাগ করে নেওয়ার মতো একজন উপযুক্ত মানুষ পেতে পারেন। গুরুজনদের উপদেশ মানলে উপকার পাবেন। বাড়িতে চুরির আশঙ্কা, সতর্কতা অবলম্বন করুন। কর্মস্থলে জনপ্রিয়তা বাড়বে। তবে শরীরের যন্ত্রণা সমস্যার কারণ হতে পারে। কেনাকাটার কারণে অর্থ ব্যয় বাড়বে। সামাজিকভাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে কোনও শুভ কাজের আলোচনা হতে পারে। চোখের সমস্যায় সচেতনতা প্রয়োজন।

তুলা

নতুন কাজের সন্ধানে নামতে হতে পারে। স্পষ্টভাষী মনোভাব আজ কাজে দেবে এবং সম্মান বাড়াবে। সন্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি একটু চাপের হতে পারে। ভ্রমণের পরিকল্পনা আজ না করাই ভালো। রাগ সংবরণ না করলে ক্ষতি হতে পারে। আগে থেকে চলে আসা আইনি ঝামেলা আজ মিটে যেতে পারে (Monday Horoscope)।

বৃশ্চিক

জমি-বাড়ির ক্রয়-বিক্রয়ের জন্য দিনটি শুভ। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আয় বাড়লেও অপ্রয়োজনীয় বিষয় নিয়ে জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের বিষয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যক্তিগত সমস্যার কথা সবাইকে না বলাই ভাল। কোনো ছোটবয়সি মানুষ সাহায্যের হাত বাড়াতে পারে। ডায়াবেটিসজনিত সমস্যা মাথাচাড়া দিতে পারে।

ধনু

ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জীবনে জট কাটতে পারে। খরচের দিকে নজর রাখা জরুরি। শারীরিক সমস্যায় একটু ভোগান্তি হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন মিটে যাবে। সন্তানের আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে। দুপুরের পর কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে।

মকর 

ভুল বোঝাবুঝির কারণে প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে। ব্যবসার সমস্যা ধীরে ধীরে কাটিয়ে উঠবেন। ঘরে অতিথি আসার সম্ভাবনা। ঋণ শোধ করতে গিয়ে সঞ্চয়ে টান পড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে মতানৈক্য এড়াতে সংযত থাকুন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে সাহায্যের অনুরোধ আসতে পারে। সন্তানের চাকরির সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়ান।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

কুম্ভ

কাজের জায়গায় সহকর্মীরা সহযোগিতা করবেন। দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসার সুযোগ আসতে পারে এবং লাভজনক হতে পারে। প্রেমে নতুন মোড় আসতে চলেছে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে লাগান। আয় বাড়লেও খরচও থাকবে। ইলেকট্রিক সংক্রান্ত বিপদ এড়াতে সাবধানতা প্রয়োজন। প্রতিটি কথাবার্তায় সংযম রাখা দরকার (Monday Horoscope)।

মীন

দায়িত্ব পালন নিয়ে সঙ্গীর সঙ্গে সমস্যা হতে পারে। দুর্বল শরীরের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। হারানো কোনও বস্তু ফিরে পাওয়ার সম্ভাবনা। প্রতিবেশীর সাহায্যের প্রয়োজন হতে পারে। কাজে গাফিলতি না করাই শ্রেয়। ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। অপরের উপকার করতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। কর্মস্থলে আগুন সংক্রান্ত বিপদের সম্ভাবনা—সাবধান থাকুন।

Related Articles