Truth of Bengal: সিউড়ি শহরের গুরুত্বপূর্ণ জলাশয়গুলিকে রক্ষা ও সংরক্ষণের উদ্দেশ্যে বড়সড় উদ্যোগ নিল সিউড়ি পৌরসভা। শহরের ২৪টি বড় পুকুর সংস্কারের জন্য রাজ্য দফতরে পাঠানো হয়েছে ১২ কোটি টাকার ডিপিআর প্রস্তাব। পৌরসভা সূত্রে খবর, প্রস্তাব অনুমোদিত হলে অতি দ্রুত সংস্কারের কাজ শুরু হবে। (Siuri)
[আরও পড়ুনঃ Kalyan Banerjee: অস্থায়ী নিয়োগ নিয়ে সিপিএম-কে তুলধোনা! কী বললেন শ্রীরামপুরের সাংসদ?]
এই প্রসঙ্গে সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চ্যাটার্জি জানান, শহরের যেসব বড় পুকুর ধীরে ধীরে দখল ও অবহেলায় প্রায় ধ্বংসের পথে, সেই সব পুকুরকে নতুনভাবে গড়ে তোলা হবে। শুধু জল সংরক্ষণ নয়, সেই পুকুরগুলিকে সৌন্দর্যায়নের মাধ্যমে স্থানীয় মানুষদের ব্যবহারের উপযোগীও করে তোলা হবে।(Siuri)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অনুমোদন মিললেই পৌরসভার পরিকল্পনা রয়েছে পুকুরপাড় বাঁধানো, হাঁটার পথ তৈরি, চারপাশে গাছ লাগিয়ে সবুজায়ন, বসার জায়গা ও আলোর ব্যবস্থার। সেইসঙ্গে পৌরসভা আশা করছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরে জলসংকট অনেকটাই কমবে এবং নাগরিকদের জন্য তৈরি হবে একাধিক পরিবেশবান্ধব খোলামেলা অঞ্চল। বর্তমানে ২৪ টি পুকুর চিহ্নিত করা হয়েছে, যেগুলি সংস্কারের মাধ্যমে ফিরে পাবে আগের স্বাভাবিক রূপ। রাজ্য সরকার অনুমোদন দিলে সিউড়ি পৌরসভা দ্রুততার সঙ্গে কাজ শুরু করবে বলে আশ্বাস দিয়েছেন পৌরপিতা।(Siuri)






