দেশ

Jharkhand: ঝাড়খণ্ডে ভেঙে পড়ল পরিত্যক্ত খনির দেওয়াল, মৃত অন্তত ৪

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সিসিএলের রামগড়ের এই পরিত্য়ক্ত খোলামুখ খনি থেকে অবৈধভাবে কয়লা তুলছিল।

Truth of Bengal: ঝাড়খণ্ডে পরিত্যক্ত খনির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল অন্তত চারজনের। পুলিশ জানিয়েছে, খনির ভিতরে আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজে উদ্ধারকাজ চালানো হচ্ছে। রামগড়ে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের একটি পরিত্য়ক্ত খোলামুখ খনিতে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।(Jharkhand)

[আরও পড়ুনঃ Trump Bill: আইনে পরিণত হলো ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’, বড় অনুষ্ঠান ট্রাম্পের]

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সিসিএলের রামগড়ের এই পরিত্য়ক্ত খোলামুখ খনি থেকে অবৈধভাবে কয়লা তুলছিল। সেই সময়ই হঠাৎ ভেঙে পড়ে একটি খনির দেওয়াল। ভেঙে পড়া দেওয়ালের তলায় চাপা পড়ে যান বেশ কয়েকজন। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে স্থানীয় প্রশাসনের তরফে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আর কাউকে উদ্ধার করা যায়নি বলে জানা যাচ্ছে। এই ঘটনার কথা স্বীকার করে রামগড়ের ডেপুটি কমিশনার ফয়েজ আক আহমেদ মুমতাজ জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে একটি অস্থায়ী ক্যাম্পও করা হয়েছে। সিসিএলের আধিকারিকরা উদ্ধারকাজ চালাচ্ছেন।(Jharkhand)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

মহকুমা পুলিশ আধিকারিক পরমেশ্বর প্রসাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের মৃতদেহ গ্রামবাসীরা উদ্ধার করে নিয়ে গিয়েছেন। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।’ অবৈধ খনির বিষয়ে প্রশ্ন করা হলে রামগড়ের পুলিশ সুপার অজয় কুমার সিং বলেন, ‘একটি পরিত্যক্ত কয়লা খনিতে এমন ঘটনা ঘটেছে। এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য পিএসইউ-এর বেশ কিছু ব্যবস্থা রয়েছে। তাদের সঙ্গে সহযোগিতা করে পুলিশও। তার পরেও এধরণের ঘটনা কীভাবে ঘটল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে।'(Jharkhand)

Related Articles