ভয়াবহ দুর্ঘটনার কবলে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভল জেলা। বর ও বরযাত্রী-সহ দেওয়ালে ধাক্কা মারে একটি এসইউভি। তাতেই ৮ জনের মৃত্যুর খবর সামনে আসে। গুরুতর আহত ২জন।
[আরও পড়ুনঃ Thackeray Unity: অবশেষে এক মঞ্চে উদ্ধব-রাজ, আওয়াজ তুললেন বিজেপির বিরুদ্ধে]
ভোর সাড়ে ছটা নাগাদ কনের বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছিল ওই বরযাত্রীর গাড়িটি। সম্ভলের গোবিন্দপুর থেকে বদায়ুন জেলার শিরটৌল গ্রামে উদ্দেশ্য যাচ্ছিল তারা। আচমকাই নিয়ন্ত্রন হারায় গাড়িটি। কলেজ সীমানার পাঁচিলে গিয়ে ধাক্কা মারে ওই গাড়ি। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও মেডিক্যাল টিম। পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় বাকি তিনজনের। গুরুতর অসুস্থ দুজন। গুরুতর আহতদের আলিগড়ের হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মৃতদের মধ্যে রয়েছে বছর ২৪-এর পাত্র সুরজ। সেই সঙ্গে ২ বছর ও ৬ বছর বয়সী দুই শিশুরও মৃত্যুর খবর সামনে আসে।(Uttar Pradesh)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এই ভয়ঙ্কর দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি জানান, সম্ভলে ঙটে যাওয়া পথদুর্ঘটনায় মর্মাহত। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। সেইসঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক ২ লক্ষ টাকা সাহায্যের পাশাপাশি ৫০ হাজার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। (Uttar Pradesh)






