Road Accident: রাতের অন্ধকারে প্রাণ কাড়ল সড়ক দুর্ঘটনা, পিকআপ-ডাম্পার সংঘর্ষে মৃত ২
Truth Of Bengal: দিনভর কাজ সেরে বাড়ি ফেরা আর হল না। প্রাণ গেল দুই শ্রমিকের। সোমবার গভীর রাতে বাঁকুড়ার গরবেতা থানার ভাটমারা সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে(Road Accident)। মৃত্যু হল পিকআপ চালক সহ এক মহিলা শ্রমিকের। আহত অন্তত ১৫ থেকে ১৬ জন শ্রমিক।জানা গিয়েছে, গরবেতা থানার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ২০-২৫ জন ঢালাই শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে আরামবাগের কামারপুকুর এলাকায় কাজে গিয়েছিলেন। কাজ শেষে রাত আনুমানিক দুটো নাগাদ বাড়ি ফেরার পথে যান্ত্রিক ত্রুটির জন্য ভাটমারা এলাকায় পিকআপ ভ্যানটি রাস্তার ধারে দাঁড় করানো হয়। চালক গাড়ি থেকে নেমে সমস্যা পরীক্ষা করছিলেন।
[আরও পড়ুন: Giant Crocodile: ফের পাথরপ্রতিমার পুকুর থেকে উদ্ধার বিশালাকার কুমির]
ঠিক তখনই বাঁকুড়া থেকে গরবেতা অভিমুখী একটি ডাম্পার দ্রুত গতিতে এসে পেছন থেকে সজোরে ধাক্কা মারে পিকআপটিতে(Road Accident)। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক মজিবর দিগারের (৫৮), যিনি বেনাচাপড়া গ্রামের বাসিন্দা। মৃত্যু হয় গাড়ির ভিতরে বসে থাকা মনিলা দুলে (৪০) নামের এক মহিলা শ্রমিকেরও।তিনি গরবেতার কর্কটডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।
FB link: https://www.facebook.com/truthofbengal
আহত শ্রমিকদের রাতেই গরবেতা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের অন্যত্র রেফার করা হয়েছে(Road Accident)। বাকিদের চিকিৎসা চলছে। আজ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে দুই পরিবারে। তদন্ত শুরু করেছে গরবেতা থানার পুলিশ।






