Madan Mitra: “আমি দুঃখিত, ক্ষমা চাইছি” শোকজের জবাব মদনের
কামারহাটি বিধায়ক ক্ষমা চেয়ে চিঠিতে লেখেন, "আমি দলের একজন অনুগত সৈনিক। বহুদিন ধরে দলের হয়ে কাজ করে যাচ্ছি।
Truth of bengal: এই মুহূর্তে গোটা বাংলা উত্তাল দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায়। তরজায় জড়িয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধীরা। শুধু তাই নয়, প্রতিবাদ জানাতে পথেও নেমেছে বিরোধী দলগুলি। এমন আবহে ঘটনাকে কেন্দ্র করে কামারহাটির বিধায়ক মদন মিত্র বিস্ফোরক মন্তব্য করে বসেন। তাঁর মতে, নির্যাতিতা ইউনিয়ন রুমে না গেলে এমনটা ঘটত না (Madan Mitra)।
দল যে এমন কাজ বরদাস্ত করবে না, তা বরাবরই স্পষ্ট করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তড়িঘড়ি ঘাসফুল শিবিরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে দলের সঙ্গে এর কোন যোগ নেই এবং শোকজ করা হয় মদন মিত্রকে। ৭২ ঘণ্টার মধ্যে কারণ জানানোর নির্দেশ দেওয়া হয় তাকে। সেই অনুযায়ী জবাব দেন মদন মিত্র। কামারহাটি বিধায়ক ক্ষমা চেয়ে চিঠিতে লেখেন, “আমি দলের একজন অনুগত সৈনিক। বহুদিন ধরে দলের হয়ে কাজ করে যাচ্ছি। আমার মন্তব্য যদি ভাবমূর্তি নষ্ট করে, তাহলে আমি দুঃখিত। আমি ক্ষমা চাইছি (Madan Mitra)।”
Truth of bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
প্রসঙ্গত, দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এখনও সেই ঘটনার তদন্ত চলছে। রাজ্য সরকারের তরফ থেকে নির্যাতিতা ও তাঁর পরিবারকে সবরকমের সাহায্যে আশ্বাস দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়া হয়েছে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে। তবে সেখানে পৌঁছতেই হাতাহাতিতে জড়ান বিজেপির ছাত্র মোর্চা ও রাত দখলকারীদের দল। এবার দেখার বিষয় ঘটনা কোনদিকে এগোয়ে। কি উঠে আসে আগামী দিনে, সেটাই এখন দেখার (Madan Mitra)।






