দেশ

Odisha Police: কংগ্রেসের বিক্ষোভ রুখতে পা ভাঙ্গার নির্দেশ ওড়িশা পুলিশের, ভাইরাল ভিডিও

The controversial remarks have triggered widespread outrage and demands for accountability.

Truth Of Bengal: প্রকাশ্যে ওড়িশা পুলিশের ভয়াবহ রূপ (Odisha Police)। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন ভুবনেশেবরের অতিরিক্ত পুলিশ কমিশনার নরসিংহ ভোল পুলিশকর্মীদের বিক্ষোভকারীদের পা ভেঙে দেওয়ার নির্দেশ দেন। এখানেই শেষ নয়, সেটা করে দেখাতে পারলে পুরস্কৃত করবেন বলেও মন্তব্য করেন তিনি। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে চোখের নিমেষে এবং শুরু হয়েছে নিন্দার ঝড়।

ঘটনার সূত্রপাত পুরীর জগন্নাথ মন্দিরে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু থেকে। প্রতিবাদ জানাতে হাত শিবিরের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝির বাড়ির সামনে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন ছিল অজস্র পুলিশ। সেখানেই ঘটনাটি ঘটে(Odisha Police)।

[আরও পড়ুন: Kartik Maharaj: ধর্ষণ ও বলপূর্বক গর্ভপাত কাণ্ড! এবার কার্তিক মহারাজকে পুলিশি নোটিশ]

ওড়িশার যুব কংগ্রেস নিজেদের এক্স হ্যান্ডেল থেকে সেই ভিডিওটি ভাইরাল করে। সেই পুলিশ আধিকারিককে বলতে শোনা যাচ্ছে, “ব্যারিকেডের কাছে আসলে পা ভেঙে দেবে তাদের। কাউকে ধরার প্রয়োজন নেই। শুধু পা ভেঙে দেবে। যে করে দেখাতে পারবে সে আমার থেকে পুরস্কার পাবে।” এরপরই কমেন্ট সেকশনে নিন্দা শুরু করেন সকলে। যদিও ঘটনা প্রসঙ্গে নরসিংহ ভোল বলেন, “যারা বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের রোখার জন্য যাবতীয় বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পা ভাঙ্গার কথা বলা হয়নি(Odisha Police)।”

[আরও পড়ুন: Shantipur: শান্তিপুরে দুটি পৃথক চুরির ঘটনায় জোড়া সাফল্য পুলিশের]

Related Articles