কলকাতারাজ্যের খবর

Bengal Weather: সোমে ভারী বৃষ্টি এই ৬ জেলায়, জারি সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Truth of Bengal: সপ্তাহের প্রথম দিন থেকেই মুখভার আকাশের। বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ বাড়ছে ধীরে ধীরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও নামতে পারে ভারী বৃষ্টি। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Bengal Weather)।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও চলবে দিনভর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও বৃষ্টি হবে। তবে এসব জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Bengal Weather)।

আরও পড়ুনঃ Horoscope: হতাশা কাটিয়ে মিলবে স্বস্তি, কারা পাবেন মানসিক শান্তি?

পরিস্থিতি মঙ্গলবারও একই রকম থাকার ইঙ্গিত মিলছে। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেইসব এলাকায় সতর্কতা জারি থাকছে। তবে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও সেখানে আপাতত কোনও সতর্কতা নেই (Bengal Weather)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

অন্যদিকে, উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় সমুদ্রের পরিস্থিতি অনুকূল নয়। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। যেকোনও ধরনের বিপদ এড়াতেই এই সতর্কতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে (Bengal Weather)।

 

Related Articles