SCO Controversy: পহেলগাঁও হামলার কোনও উল্লেখ নয়, উলটে ভারতের দিকেই আঙুল! এসসিও নথিতে সইয়ে আপত্তি দিল্লির
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরণের পক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন বক্তব্যের সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই।
Truth of Bengal: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়াল এসসিও (SCO)। সূত্রের খবর, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) এক গুরুত্বপূর্ণ নথিতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কোনও উল্লেখ না করে উলটে ভারতকেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) অশান্তি ছড়ানোর অভিযোগ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরণের পক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন বক্তব্যের সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। তাই দিল্লি সেই নথিতে সই করতেও অস্বীকার করেছে বলে সূত্রের খবর (SCO Controversy)।
আরও পড়ুনঃ Digha’s Rath Yatra: সাজ সাজ রবে দিঘা, রথের রশিতে টান দিয়ে শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি পহেলগাঁওয়ে সংঘটিত জঙ্গি হানায় একাধিক প্রাণহানি ও জওয়ানের মৃত্যুতে সমগ্র দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। এরপর ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় এবং পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপকে আন্তর্জাতিক মহলে তুলে ধরে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি বলেই মনে করছে কূটনৈতিক মহল। কারণ, চিনের সভাপতিত্বে হওয়া এসসিও বৈঠকে পাকিস্তানকে পাশে দাঁড় করিয়ে এমন এক নথি প্রকাশিত হয় যেখানে বালোচিস্তানের পরিস্থিতি তো আছে, কিন্তু পহেলগাঁওয়ের সেই ভয়াবহ ঘটনার কোনও উল্লেখই নেই। বরং কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতকেই অভিযুক্ত করা হয়েছে (SCO Controversy)!
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
ওয়াকিবহাল মহলের মতে, চিন ও পাকিস্তানের এই দ্বিচারিতা ইচ্ছাকৃত। ইসলামাবাদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ বেজিং শুরু থেকেই কূটনৈতিক স্তরে পাকিস্তানকে আড়াল করার চেষ্টা করে এসেছে। পহেলগাঁও হামলার পরেও সেই অবস্থান বজায় রাখা হয়েছে। ফলে এসসিওর মতো বহুপাক্ষিক মঞ্চকেও নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে ইসলামাবাদ ও বেজিং—এমনটাই মত কূটনীতিকদের একাংশের। এই পরিস্থিতিতে ভারতের স্পষ্ট বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থেকে একচুলও সরে আসা হবে না। আর আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান-চিনের এই ‘দ্বিমুখী’ আচরণের মুখোশ বারবার ফাঁস করেই যাবে ভারত (SCO Controversy)।






